বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
ড্রপ শিপিং বিজনেস বর্তমান সময়ে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ব্যবসা।এর
জনপ্রিয়তার মূল কারণ হলো এতে ইনভেন্টরি আগে থেকেই কিনে রাখতে হয় না এবং মাত্র
নামমাত্র পুঁজিতেই এ বিজনেস শুরু করা যায়।
সাধারণ ই কমার্সের পণ্য কিনে গুদামে রাখতে হয়, কিন্তু ড্রপ শিপিং এ কাস্টমার যখন আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজে অর্ডার করবেন আপনি তখন সেই অর্ডারটি সরাসরি সাপ্লায়ের এর কাছে পাঠিয়ে দেবেন। সাপ্লায়ার নিজ দায়িত্বে পণ্যটি কাস্টমারের কাছে ডেলিভারি করে দেবে এবং মাঝখানের লভ্যাংশ বা প্রফিট মার্জিন হবে আপনার আয়।
পেজ সূচিপত্রঃ বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
- বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেস শুরু করা সম্পূর্ণ গাইডলাইন
- ড্রপ শিপিং কি
- বাংলাদেশের ড্রপ শপিং বিজনেসের সম্ভাবনা
- বাংলাদেশের কোন ধরনের ড্রপ শিপিং মডেল করবেন
- সঠিক নিশ নির্বাচন
- বাংলাদেশের ড্রপশিপিং সাপ্লায়ার কোথায় পাবেন
- সাপ্লায়ার কে কী কী প্রশ্ন করবেন
- ব্যবসার লিগ্যাল ও রেজিস্ট্রেশন বিষয়
- কোথায় ড্রপ শিপিং প্রডাক্ট বিক্রি করবেন
- পেমেন্ট সিস্টেম
- COD রিটার্ন সমস্যা কিভাবে কমাবেন
- ড্রপ শিপিং এর সুবিধা ও অসুবিধা
- নতুনদের সাধারণ ভুল
- শেষ কথা
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ড্রপ শিপিং ওয়েবসাইট
বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসা শুরুর সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসার একটি ক্রমবর্ধমান ও ইতিবাচক প্রভাব রয়েছে। তবে এর
সাথে কিছু বাস্তব চ্যালেঞ্জও জড়িত। ড্রপ শিপিং হল এমন একটি অনলাইন ব্যবসায়িক
মডেল যেখানে বিক্রেতাকে কোন পণ্য নিজের কাছে মজুদ বা গুদামজাত করতে হয় না।সহজ
কথায় ইনভেন্টরি বা পণ্য স্টক না রেখে অনলাইনে অর্ডার নিয়ে সরাসরি মাধ্যমে
সাপ্লায়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেওয়ার এই মডেলটি বাংলাদেশের
তরুণ ও নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ই-কমার্সের দ্রুত বৃদ্ধির ফলে এই ব্যবসার চাহিদা অনেক বেড়েছে।বর্তমানে
Dropshipping.com.bd বা ShopBase BD এর মত বেশ কিছু দেশীয় প্ল্যাটফর্ম গড়ে
উঠেছে যা নতুনদের পণ্য সোর্সিং সহজ করে দিচ্ছে ।বাংলাদেশ থেকে বসে আমেরিকা ইউরোপ
বা অন্য দেশের কাস্টমারদের কাছেও পণ্য বিক্রি করা যায় এই ড্রপ শিপিং ব্যবসার
মাধমে। ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ড্রপ শপিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক
ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা ডলারে আয় করছেন। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স ও
এক্সপোর্ট ইন্সেন্টিভ কাঠামোর কারণে এই আয় দেশে আনা এখন বৈধ ও সহজতর।
যেহেতু এখানে বিনিয়োগ একদম কম সেহেতু এই ব্যবসার ঝুঁকিও অনেক কম। ড্রপ
শিপিং যাত্রা শুরু করার জন্য কৌশলগত পরিকল্পনা এবং ক্রমাগত এডাপটেশন প্রয়োজন।
সঠিক জিনিস নির্বাচন, কার্যকর মার্কেটিং এবং চমৎকার গ্রাহক পরিষেবা বজায় রাখার
মাধ্যমে একটি সফল ড্রপ শিপিং ব্যবসা গড়ে তোলা সম্ভব।
ড্রপ শিপিং কী
ড্রপ শিপিং হল এমন একটি ই-কমার্স ব্যবসা পদ্ধতি যেখানে বিক্রেতা নিজের কাছে কোন
পণ্য মজুদ বা স্টক না রেখেই অনলাইনে তা বিক্রি করে। আর একটু সহজ ভাষায় বলতে গেলে
যদি কোন খুচরা বিক্রেতা পণ্য সংরক্ষণ না করে তৃতীয় পক্ষের সরবরাহকারী
থেকে ঠিক তখনই পণ্যগুলো ক্রয় করেন যখন সে কাস্টমার থেকে অর্ডার পায় তাকে
মূলত ড্রপ শিপিং বিজনেস বলে। একজন ড্রপ শিপার হিসেবে আপনি যখন বিক্রয় করেন তখনই
আপনি পন্যগুলো ক্রয় করেন তাই ইনভেন্টরিতে তে কোন অগ্রিম বিনিয়োগের প্রয়োজন হয়
না।
এই মডেলটি আপনাকে ট্রেডিশনাল খুচরা বিক্রেতার তুলনায় ন্যূনতম ঝুঁকি সহ যেকোন
জায়গা থেকে ব্যবসা পরিচালনা করতে দেয়। ব্যবসায়িক মডেল এবং অন্য সংগ্রহের উৎসের
উপর ভিত্তি করে ড্রপ শিপিং সাধারণত চারটি উপায়ে হয়ে থাকে-
জেনারেল ড্রপিং শিপিং এ ধরনের ব্যবসায় একটি অনলাইন স্টোর এ বিভিন্ন
ক্যাটাগরির শত শত বা হাজারো রকমের পণ্য একসঙ্গে বিক্রি করা হয় এখানে নির্দিষ্ট
কোন নিস বা পণ্যের সীমাবদ্ধতা থাকে না।
নিস ড্রপ শিপিং একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা বিষয়ের উপর ভিত্তি করে এই ব্যবসা পরিচালিত হয় যেমন শুধু পোষা প্রাণীর খাবার ও সরঞ্জাম, ফিটনেস পণ্য বা গ্যাজেট। নির্দিষ্ট ক্রেতা বা টার্গেটেড বা
অডিয়েন্সের কাছে পৌঁছাতে এটি বেশি কার্যকর।
হাই টিকেট ড্রপ শিপিং একে তুলনামূলক দামি ও প্রিমিয়াম পণ্য বিক্রি করা হয়।পণ্যের দাম বেশি হওয়ায় প্রতিটি বিক্রি থেকে লাভের পরিমাণ বা প্রফিট মার্জিন বেশি থাকে, তবে এর জন্য ভালো মার্কেটিং কৌশলের প্রয়োজন।
প্রিন্ট অন ডিমান্ড এটি ড্রপ শিপিং এরই একটি বিশেষ রূপ।এতে কাস্টমারের অর্ডার অনুযায়ী টি-শার্ট মগ বা নোটবুকে কাস্টম ডিজাইন বা প্রিন্ট করে সাপ্লায়ার এর মাধ্যমে সরাসরি ডেলিভারি করা হয়।
নিস ড্রপ শিপিং একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা বিষয়ের উপর ভিত্তি করে এই ব্যবসা পরিচালিত হয় যেমন শুধু পোষা প্রাণীর খাবার ও সরঞ্জাম, ফিটনেস পণ্য বা গ্যাজেট। নির্দিষ্ট ক্রেতা বা টার্গেটেড বা
অডিয়েন্সের কাছে পৌঁছাতে এটি বেশি কার্যকর।
হাই টিকেট ড্রপ শিপিং একে তুলনামূলক দামি ও প্রিমিয়াম পণ্য বিক্রি করা হয়।পণ্যের দাম বেশি হওয়ায় প্রতিটি বিক্রি থেকে লাভের পরিমাণ বা প্রফিট মার্জিন বেশি থাকে, তবে এর জন্য ভালো মার্কেটিং কৌশলের প্রয়োজন।
প্রিন্ট অন ডিমান্ড এটি ড্রপ শিপিং এরই একটি বিশেষ রূপ।এতে কাস্টমারের অর্ডার অনুযায়ী টি-শার্ট মগ বা নোটবুকে কাস্টম ডিজাইন বা প্রিন্ট করে সাপ্লায়ার এর মাধ্যমে সরাসরি ডেলিভারি করা হয়।
বাংলাদেশে ড্রপ শিপিং বিজনেসের সম্ভাবনা
বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসার সম্ভাবনা দিন দিন দ্রুত বাড়ছে এবং এটি নতুন
উদ্যোক্তাদের জন্য কম পুঁজিতে ব্যবসা শুরু করার একটি দুর্দান্ত মাধ্যম। সম্ভাবনার
মূল কারণ সমূহ গুলো হল-
স্বল্প পুঁজি- কোন পণ্য আগে থেকে কিনে গুদামজুত করার প্রয়োজন হয় না। ফলে মূলধন
অনেক কম লাগে।
ঝুকি কম- স্টক নষ্ট হওয়ার বা পণ্য অবিক্রিত থাকার ঝুঁকি থাকে না।
স্থানীয় সাপ্লায়ার দেশে এখন ড্রপ শিপ বাংলাদেশ ও বিডি শপ এর মত স্থানীয়
প্ল্যাটফর্ম ও পাইকারি তৈরি হয়েছে ।যারা সহজে পন্য সরবরাহ করে।
ক্যাশ অন ডেলিভারি- বাংলাদেশ ই-কমার্স বাজারে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকায়
ক্রেতাদের আস্থা অর্জন সহজ হয় এবং বিক্রি বাড়ে।
সম্ভাবনার সাথে সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে।যেমন-
ডেলিভারি ও লজিস্টিক-অনেক সময় সঠিক সময়ে পণ্য পৌঁছানো নিয়ে জটিলতা তৈরি
হয়। প্রতিযোগিতা -বাজারে প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ায় সঠিক মার্কেটিং
ও পণ্যের মান নিশ্চিত করা জরুরী।
গ্রাহক সেবা-পণ্যের গুণগত মান ঠিক না থাকলে কাস্টমারের আস্থা হারানো।
বাংলাদেশে কোন ধরনের ড্রপ শিপিং মডেল করবেন
বাংলাদেশে ড্রেপিং ড্রপ শিপিং শুরু করার জন্য প্রধানত দুই ধরনের মডেল সবচেয়ে
বেশি উপযোগী।
১।লোকাল ড্রপ শিপিং- এটি বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপযোগী মডেল.এই
মডেল এ আপনি বাংলাদেশের ভেতরে থাকা কোন বড় হোলসেলার বা ড্রপ শিপিং সাপ্লায়ার এর
পণ্য নিজের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে খুচরা গ্রাহকের কাছে বিক্রি করবেন.
বাংলাদেশে বেশ কিছু প্ল্যাটফর্ম (Droptify,BD Dropshipping বা বিভিন্ন পাইকারি
ফেসবুক গ্রুপ) রয়েছে যারা পণ্য সরবরাহ করে. আপনি তাদের পণ্যের ছবি ও বিবরণ দিয়ে
অনলাইনে মার্কেটিং করবেন. অর্ডার পেলে সাপ্লায়ার নিজেই ক্যাশ অন ডেলিভারির
মাধ্যমে কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে দিবে।
২। গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং- এই মডেলে আপনি বাংলাদেশে বসে বাইরের
দেশের( যেমনঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপ) কাস্টমারদের কাছে পণ্য বিক্রি
করবেন।সাধারণত AliExpress,CJ Dropshipping বা Zendrop থেকে পণ্য নিয়ে Shopify
ওয়েবসাইটের মাধ্যমে উন্নত বিশ্বে বিক্রি করা হয়. আপনি একটি আন্তর্জাতিক মানের
ওয়েবসাইট তৈরি করবেন এবং মূলত ফেসবুক ও টিকটক বিজ্ঞপ্তির মাধ্যমে উন্নত দেশের
কাস্টমারদের টার্গেট করবেন।
তবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং বাজেট কম থাকে তাহলে লোকাল ড্রপ শিপিং
দিয়ে শুরু করায় আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এতে ব্যবসার মূল কৌশল
গুলো শেখার পর আপনি চাইলে পরবর্তীতে গ্লোবাল ড্রাফ সেটিং এ শিফট করতে
পারবেন।
সঠিক নিস নির্বাচন
ড্রপ শিপিং ব্যবসার সাফল্যের জন্য একটি সঠিক ও লাভজনক নিস নির্বাচন করা সবচেয়ে
গুরুত্বপূর্ণ ধাপ ।একটি সঠিক নিস খুঁজে পেতে আপনাকে কয়েকটি সুনির্দিষ্ট বিষয়
বিশ্লেষণ করতে হবে। যেমন- নিজের আগ্রহ ও বাজারের চাহিদা যাচাই।এমন একটি
ক্যাটাগরি বেছে নিন যা নিয়ে আপনার ব্যক্তিগত আগ্রহ বা জ্ঞান আছে ।এর ফলে আপনি
দীর্ঘদিন ব্যবসার প্রতি মনোযোগ ধরে রাখতে পারবেন। এর সাথে চাহিদাও বিশ্লেষণ করতে
হবে। আপনার পছন্দের নিস এর বাজারে কেমন চাহিদা আছে তা গুগল
ট্রেন্ড ব্যবহার করে যাচাই করুন দেখুন।গত ১ থেকে ৫ বছরের এই পণ্যটির ট্রেন্ড কেমন
ছিল, এটি কি ক্রমাগত বাড়ছে নাকি কমে যাচ্ছে।
মাঝারি প্রতিযোগিতার নিস খুঁজুন।যে নিসে প্রতিযোগিতা অনেক বেশি সেখানে নতুন
হিসেবে টিকে থাকা কঠিন। আবার যে নিসে কোন প্রতিযোগী নেই সেখানে হয়তো গ্রাহকই
নেই।তাই মাঝারি প্রতিযোগিতার নিস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।এমন পণ্য
নির্বাচন করুন যা কম দামে কিনে ভালো দামে বিক্রি করা সম্ভব।সাধারণত ৪০ থেকে ৬০%
বা তার বেশি লাভের মার্জিন থাকে এমন নিস ড্রপ শিপিং এর জন্য আদর্শ নিস।
হালকা ও ছোট পণ্য বেছে নিন।ড্রপ শিপিংয়ে শিপিং খরচ একটি বড় বিষয়।পন্য যত হালকা
এবং ছোট হবে শিপিং খরচ তত কম হবে এবং ডেলিভারি দ্রুত হবে ।সাধারণত ২০ থেকে ৮০
ডলার মূল্যের পণ্যগুলো মানুষ খুব বেশি চিন্তা না করেই হুট করে কিনে ফেলে। এই
রেঞ্জের পণ্যগুলো নিয়ে কাজ করা সহজ যে পণ্যগুলো মানুষের দৈনন্দিন জীবনের কোন
নির্দিষ্ট সমস্যার সমাধান করে। সেগুলোর বিক্রি সবচেয়ে বেশি হয় উদাহরণস্বরূপ
ব্যাক পেইন কমানোর বেল্ট, বিশেষ কোনো রান্নাঘরের টুলস ইত্যাদি। মানুষ নিজের
প্রয়োজনেই এই পণ্যগুলো খুজে নেয়।
মানুষ যখন কোন বিষয়ে অত্যন্ত আবেগী বা সৌখিন হয় (যেমন পোষা প্রাণীর যত্ন,
ফিটনেস গেমিং বা গার্ডেনিং) তখন তারা সেই পিছনে প্রচুর টাকা খরচ করতে দ্বিধাবোধ
করে না। এই ধরনের নিসগুলোতে কাস্টমার পাওয়া সহজ হয়। নিস এমন হতে হবে যেন আপনি
ফেসবুক ইনস্টাগ্রাম বা tiktok এ খুব সহজেই নির্দিষ্ট গ্রাহকদের টার্গেট করে
বিজ্ঞাপন দিতে পারেন। যেমন সব ধরনের জুতা বিক্রি করার চেয়ে শুধুমাত্র ট্র্যাকিং
বা হাইকিং এর জন্য জুতা বিক্রি করলে বিজ্ঞাপন দিয়ে সঠিক ক্রেতার কাছে পৌঁছানো
অনেক সহজ হয়।
আরও পড়ুন ঃ কম পুঁজিতে লাভজনক ১০টি ব্যবসার তালিকা
বাংলাদেশে ড্রপ শিপিং সাপ্লায়ার কোথায় পাবেন
বাংলাদেশে ড্রপ শিপিং সাপ্লায়ার মূলত বিভিন্ন স্থানীয় ই-কমার্স ড্রপ
শিপিং প্ল্যাটফর্ম, রিসেলিং ওয়েবসাইট এবং পাইকারি মার্কেটপ্লেস থেকে পেতে
পারেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য কয়েকটি ড্রপ শিপিং
সাপ্লায়ার এবং প্ল্যাটফর্ম গুলোর তালিকা দেয়া হলোঃ
১। শীর্ষস্থানীয় ড্রপ শিপিং প্ল্যাটফর্ম {স্থানীয় সাপ্লাইয়ার) -এই প্লাটফর্ম
গুলো আপনাকে কোন ইনভেন্টরি বা স্টক কেনা ছাড়াই পণ্য বিক্রি করার সুযোগ দেয়। এরা
নিজেরাই প্যাকেজিং এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা দিয়ে থাকে।
- Dropshop(BDSHOP): এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত প্লাটফর্ম।BDSHOP এর গেজেট ইলেকট্রনিক্স এবং লাইফ স্টাইল পণ্যের বিশাল স্টক। রয়েছে যা আপনি আপনার ব্র্যান্ডের নামে ড্রপ শিপিং করতে পারবেন।
- Dropshipping.com.bd: এটি একটি আধুনিক ও সম্পূর্ণ ড্রপ শিপিং ইকোসিস্টেম.এখানে কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়াই পাইকারি মূল্যে হাজারো ট্রেনিং প্রডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট পাওয়া যায়।
- ShopBase BD: এটি ড্রপ শিপিং এবং রিসেলিং এর জন্য বড় একটি দেশীয় প্ল্যাটফর্ম, যা প্রতিদিন হাজার হাজার পার্সেল হ্যান্ডেল করে থাকে।
- DropshippingBD: জিরো ইনভেসমেন্ট ব্যবসা শুরুর জন্য আরেকটি ভালো প্ল্যাটফর্ম তারা সম্পূর্ণ ডেলিভারি এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে।
- SelfShop Limited: এটি মূলত একটি B2B পাইকারি ও ড্রপ শিপিং মার্কেটপ্লেস যেখানে কোয়ালিটি পণ্য সরাসরি সোর্স করা যায়।
- Dropup Seller: নতুন উদ্যোক্তাদের জন্য স্টপ ছাড়া বিজনেস করার আরেকটি উদীয়মান প্ল্যাটফর্ম।
২।ক্যাটেগরি ভিত্তিক বিশেষ সাপ্লায়ার- আপনি যদি নির্দিষ্ট কোন নেট নিয়ে কাজ
করতে চান ঃ
- কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টঃ এর জন্য জেনুইন প্রোডাক্ট পেতে Bangla Shoppers Drop Shipping Program প্রোগ্রামে যুক্ত হতে পারেন।
- পোশাক ও ফ্যাশন আইটেমঃ বাংলাদেশ তৈরি পোশাকের জন্য গার্মেন্টস ফ্যাক্টরি বা সোর্সিং এজেন্সি যেমন -Textillery,Wings2Fashionঅথবা AJ Corporation এর সাথে যোগাযোগ করতে পারেন,যারা আন্তর্জাতিকভাবেও ড্রপ শিপিং সাপোর্ট দেয়।
৩। আন্তর্জাতিক ড্রপ শিপিং সাপ্লায়ার (বাংলাদেশ থেকে পরিচালনার জন্য)-আপনি যদি
বাংলাদেশে বসে আন্তর্জাতিক বাজারে (ইউএসএ ইউকে ইত্যাদি) ড্রপ শপিং করতে চান তবে
গ্লোবাল সাপ্লায়ারদের সাহায্য নিতে হবেঃ
- AliExpress:সবচেয়ে জনপ্রিয় ও সস্তা অপশন।
- Alibaba: কাস্টম ব্র্যান্ডিং এবং বাল্ক ড্রপ শিপিং এর জন্য এটি ব্যবহৃত হয়।
- Spocket/CJdropshipping/Zendrop: এগুলো সরাসরি আপনার Shopify বা WooCommerce স্টোরের সাথে যুক্ত করে দ্রুত ডেলিভারি নিশ্চিত করা যায়।
৪। ফেসবুক গ্রুপ ও কমিউনিটিঃ ফেসবুকে"Dropshipping Bangladesh" লিখে সার্চ করলে
অনেক সক্রিয় গ্রুপ পেয়ে যাবেন( যেমন -BD Dropshipping Group)সেখানে অনেক লোকাল
হোলসেলার বা ইমপোর্টার সরাসরি ড্রপ শেপারদের জন্য পণ্যের ছবি ও পাইকারি দাম
শেয়ার করে থাকে।
সাপ্লাইয়ার কে কী কী প্রশ্ন করবেন
ড্রপ শিপিং ব্যবসাতে সাপ্লায়ার বা সরবরাহকারী অতান্ত গুরুত্বপূর্ণ । সাপ্লায়ার
বা সরবরাহকারীকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা জরুরী। যেমন- পণ্যের পাইকারি মূল্য
কত, ন্যূনতম অর্ডারের পরিমাণ আছে কিনা, কোন অতিরিক্ত ড্রপ ফি বা প্যাকেজিং চার্জ
নেওয়া হয় কিনা ,পেমেন্ট পদ্ধতি কেমন( ক্যাশ অন ডেলিভারি বিকাশ নাকি অগ্রিম
পেমেন্ট) অর্ডার প্রসেস ও ডিসপাচ করতে কত সময় লাগে,গ্রাহকের কাছে পণ্য পৌঁছাতে
সাধারণত কত দিন সময় লাগে , অনলাইন ট্রাকিং নম্বর প্রদান করেন কিনা ,কোন কুরিয়ার
সার্ভিস ব্যবহার করে ইত্যাদি।
ইনভেন্টরি ও মানের ব্যাপারেও কিছু প্রশ্ন থাকে। যেমন -স্টক ফুরিয়ে গেলে সেটি
পুনরায় স্টকে আসতে কত দিন সময় লাগে, অর্ডারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে
পারবেন কিনা, পাঠানোর আগে কিভাবে প্যাকিং করেন, প্যাকেটিং নিরাপদ ও মানসম্মত
হওয়া জরুরি ব্লাইন্ড বা কাস্টমার প্যাকেজিং সমর্থন করেন কিনা যাতে গ্রাহক সরাসরি
সাপ্লারের নাম জানতে না পারে ইত্যাদি।
রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত কিছু প্রশ্ন করা জরুরি। যেমন- ক্ষতিগ্রস্ত
পণ্যের ক্ষেত্রে তাদের রিফান্ড ও রিটার্ন পলিসি কি,গ্রাহক সরাসরি তাদের কাছে পণ্য
রিটার্ন করতে পারবে কি নাকি কোন মাধ্যমে করতে হবে,কোয়ালিটি কন্ট্রোল বা পণ্যের
মান নষ্ট হওয়ার সমস্যা গুলো তারা কিভাবে সমাধান করে ইত্যাদি।
ইনভেন্টরি ও ডেটা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে যেমন- পন্যের স্টক লেভেলের আপডেট
পাওয়ার জন্য কোন অটোমেটেড ইনভেন্টরি ফিড পাওয়া যাবে কী, অনলাইন স্টোর এর সাথে
তাদের সিস্টেম বা প্লাটফর্মের ইন্ট্রিগেশন সুবিধা আছে কিনা, ভবিষ্যতে অর্ডারের
পরিমাণ অর্ডারের পরিমাণ বেড়ে গেলে তা সরবরাহ করার সক্ষমতা তাদের আছে কিনা
ইত্যাদি।ড্রপ শিপিং ব্যবসায় সঠিক ও নির্ভরযোগ্য সরবরাহকারী নির্বাচন করতে হলে
পণ্যের মান, শিপিং এবং পেমেন্ট পলিসি নিয়ে এই গুরুত্বপূর্ণ
প্রশ্নগুলো করা জরুরী।
ব্যবসার লিগ্যাল ও রেজিস্ট্রেশন
ড্রপ শিপিং একটি আধুনিক ব্যবসা পদ্ধতি যেখানে পণ্য স্টক করে রাখতে হয়
না। ক্রেতা অর্ডার দিলে সরবরাহকারীর মাধ্যমে পণ্য ক্রেতার কাছে পৌঁছে
দেয়।বাংলাদেশের ব্যবসাটি সম্পন্ন বৈধ।তবে এটিকে নিয়ম তান্ত্রিকভাবে পরিচালনা
করার জন্য কিছু আইনি ও ব্যবসায়ী লাইসেন্স প্রয়োজন হয়। বাংলাদেশে আইনিভাবে
যেকোনো ই-কমার্স বা ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করা
আবশ্যক-
- ট্রেড লাইসেন্সঃ এটি ব্যবসার সবচেয়ে প্রাথমিক এবং প্রধান দলিল। আপনার ব্যবসাটি যদি ঢাকা বা অন্য কোন সিটি কর্পোরেশন, পৌরসভা ,ইউনিয়ন পরিষদের অধীন হয় তবে সংশ্লিষ্ট কার্যালয় থেকে একটি ই-কমার্স ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স নিতে হবে।
- ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (DBID) বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স ব্যবসার জন্য ডিবিআইডি বাধ্য মূলক করেছে। ট্রেড লাইসেন্স পাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টাল থেকে বিনামূল্যে এই ডিজিটাল আইডি কার্ড বা নম্বরটি নিতে হবে ।এটি ছাড়া বাংলাদেশ অনলাইনে ব্যবসা করা অবৈধ বলে গণ্য হতে পারে।
- ই-ক্যাব মেম্বারশিপ(ঐচ্ছিক কিন্তু সহায়ক) ঃ ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সদস্য হলে ব্যবসায়িক বিভিন্ন সুযোগ সুবিধা এবং লজিস্টিক সাপোর্ট পেতে সুবিধা হয়।
- টিন সার্টিফিকেটঃ ব্যবসা পরিচালনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে উদ্যোক্তার নিজ নামে বা কোম্পানির নামে একটি ই-টিন সার্টিফিকেট নিতে হবে।
আইনি চুক্তি ও নীতিমালাঃ ক্রেতা ও সরবরাহকারীদের সাথে যাতে কোন আইনি জটিলতা
এড়াতে আপনার ওয়েবসাইটে নিচের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে-
- আপনি যার পূর্ণ বিক্রি করছেন সে সাপ্লায়ের এর সাথে পণ্যের গুণগত মান, শিপিং এর সময়সীমা এবং ত্রুটিপূর্ণ পণ্যের দায়বদ্ধতা নিয়ে একটি লিখিত চুক্তি থাকা ভালো ।
- পণ্য নষ্ট হলে বা ডেলিভারি না পেলে গ্রাহক কিভাবে টাকা ফেরত পাবেন তা বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল কমার্স নীতিমালা ও ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনার সাইটে স্পষ্টভাবে লেখা থাকতে হবে।
- গ্রাহকের ডেটা বা ব্যক্তিগত তথ্য সুরক্ষার নীতিমালা ওয়েবসাইটে যুক্ত করতে হবে
ড্রপ শিপিং ব্যবসার জন্য একটি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরী ।এছাড়া
কাস্টমারদের থেকে অনলাইনে টাকা নেওয়ার জন্য পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে বিজনেস
একাউন্ট, ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট জমা দিয়ে আন্তর্জাতিক বাজারের
ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে টাকা আনা যায়। প্রাথমিক অবস্থায় ছোট
পরিসরে স্থানীয়ভাবে ড্রপ শিপিং শুরু করলে শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স ও ই
-টিন দিয়েই কাজ করা সম্ভব তবে ব্যবসা বড় হলে বা আন্তর্জাতিক বাজারে পা রাখলে
সম্পূর্ণ আইনতি নীতিমালা মেনে চলাই শ্রেয়।
কোথায় ড্রপ শিপিং প্রোডাক্ট বিক্রি করবেন
মূলত দুইটি উপায়ে ড্রপ শিপিং প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে -একটি হলো
নিজের দেশীয় বাজারে এবং অন্যটি আন্তর্জাতিক বাজারে (যেমন আমেরিকা ইউরোপ ইত্যাদি
দেশের কাস্টমারদের কাছে)।কোথায় এবং কিভাবে প্রোডাক্ট বিক্রি করা যায় তার একটি
সহজ তালিকা নিজে দেওয়া হলোঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম- কোন ওয়েবসাইট বা বড় ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করার
সবচেয়ে সহজ জনপ্রিয় মাধ্যম এটি। একটি সুন্দর নামে ফেসবুক পেজ খুলে সেখানে
প্রোডাক্ট এর ছবি ও ভিডিও আপলোড করে অর্গানিক উপায়ে অথবা ফেসবুক অ্যাড বুস্টিং
এর মাধ্যমে প্রচুর কাস্টমার পেতে পারেন।
টিকটক ইনস্টাগ্রাম রিলস-বর্তমানে শর্ট ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি ড্রপ শিপিং
প্রোডাক্ট সেল হয়। প্রোডাক্টের আকর্ষণীয় ছোট ভিডিও তৈরি করে এখানে আপলোড করলে
ফ্রিতে অনেক কাস্টমার পাওয়া যায়।
নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট- দীর্ঘ মেয়াদে একটি সফল ব্র্যান্ড তৈরি করতে চাইলে
নিজস্ব ওয়েবসাইট সবচেয়ে সেরা মাধ্যম। বিশ্বজুড়ে ড্রপ শিপিং এর জন্য সবচেয়ে
জনপ্রিয় প্লাটফর্ম হলো Shopify। খুব সহজেই এখানে ড্রপ শিপিং অ্যাপস যুক্ত করে
অটোমেটিক ভাবে প্রোডাক্ট আমদানি ও বিক্রি করা যায়। আপনি যদি কম খরচে ওয়েবসাইট
তৈরি করতে চান তবে ওয়ার্ডপ্রেসের WooCommerce ব্যবহার করতে
পারেন।
ই-কমার্স মার্কেটপ্লেস- যে সব ওয়েবসাইটে অলরেডি লক্ষ লক্ষ কাস্টমার কেনাকাটা
করতে আসে আপনি সেখানে সেলার অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনি
Daraz এ সেলার হিসেবে একাউন্ট খুলে দেশীয় ড্রপ শিপিং প্ল্যাটফর্মের
প্রোডাক্ট গুলো লিস্টিং করে বিক্রি করতে পারেন. আপনি Amazon,eBay কিংবা Etsy এর
মত গ্লোবাল প্লাটফর্মে ড্রপ শিপিং করতে পারেন। তবে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে
ড্রপ শিপিং করার নিয়ম ও নীতিমালা বেশ কঠোর।
পেমেন্ট সিস্টেম
ড্রপ শিপিং বিজনেসের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম মূলত দুই ভাগে কাজ করে। প্রথমত,
ক্রেতা আপনাকে কিভাবে টাকা দিবে এবং দ্বিতীয়ত আপনি কিভাবে সাপ্লায়ার কে পণ্যের
দাম পরিশোধ করবেন। আপনার ওয়েবসাইট থেকে যখন কোন কাস্টমার পণ্য কিনবে তখন আপনার
একটি পেমেন্ট গেটে প্রয়োজন হবে।
দেশীয় ড্রপ শিপিং- আপনি যদি বাংলাদেশের ভেতরের ড্রপ শিপিং করতে চান
তবে বিকাশ রকেট নগদ এবং দেশের বিভিন্ন ব্যাংকের কার্ড সাপোর্ট করে এমন গেটওয়ে
ব্যবহার করতে হবে। বাংলাদেশের জনপ্রিয় কিছু পেমেন্ট গেটওয়ে হলো bkash
Merchant,SSLCOMMERZ,Shurjopay,Foster payments ইত্যাদি। এগুলোর জন্য আপনার ট্রেড
লাইসেন্স এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে ।বাংলাদেশ এ Cash on
Delivery বা অন্য হাতে পেয়ে টাকা পরিশোধের সিস্টেম সবচেয়ে জনপ্রিয়। এর জন্য
আপনাকে Pathao Courier বা Steadfast এর মত কুরিয়ার সার্ভিসের সাথে মার্চেন্ট
একাউন্ট খুলতে হবে।
আন্তর্জাতিক ড্রপ শিপিং-আন্তর্জাতিক ড্রপ শিপিং এর জন্য একটি জনপ্রিয় এবং
নির্ভরযোগ্য মাধ্যম হল Stripe। এর মাধ্যমে কাস্টমাররা সরাসরি ক্রেডিট বা ডেবিট
কার্ড দিয়ে পেমেন্ট করতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি ট্রাইপ একাউন্ট খোলা যায়
না তবে ইউকে বাই ইউএসএ তে এল এল সি কোম্পানি রেজিস্ট্রেশন করে খুব সহজেই Stripe
একাউন্ট ভেরিফাই করে নেওয়া যায়।বিশ্বের অধিকাংশ কাস্টমার Paypal ব্যবহার
করতে পছন্দ কর।ইউকে/ইউএসএ তে কোম্পানি খুলে বিজনেস পেপাল একাউন্ট তৈরি করে আপনার
ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন।
COD রিটার্ন সমস্যা কিভাবে কমাবেন
ড্রপিং বিজনেসে রিটার্ন বা পণ্য ফেরত আসার সমস্যা কমানো আপনার লাভজনকথা বজায়
রাখার জন্য অত্যন্ত জরুরী। যেহেতু ড্রপ শিপিং এর পণ্য আপনার কাছে থাকে না সরাসরি
সাপ্লায়ের এর কাছ থেকে কাস্টমারের কাছে যায় তাই কিছু কৌশল অবলম্বন করে আপনি
রিটার্নের হার অনেক কমিয়ে আনতে পারেন। যেমন সঠিক ও বিস্তারিত প্রোডাক্ট
ডেসক্রিপশন দিতে হবে। পণ্য রিটার্ন করার অন্যতম প্রধান কারণ তারা ওয়েবসাইটে যা
দেখেছে বাস্তবে তার মিল না পাওয়া ।সেজন্য পন্যের সঠিক সাইজ, ওজন , উপাদান এবং
কাজের পদ্ধতি সুন্দরভাবে লিখে দিন। পোশাক বা জুতা বিক্রি করলে একটু অত্যন্ত
নিখুঁত সাইজ চার্ট বা সাইজ গাইড যুক্ত করুন। সম্ভব হলে ছোট প্রডাক্ট ভিডিও
যুক্ত করুন।
ভালো ও নির্ভরযোগ্য সাপ্লায়ার নির্বাচন করুন। অর্ডার করার আগে সাপ্লায়ার এর
রেটিং, রিভিউ এবং তাদের শিপিং টাইম ভালো হবে যাচাই করুন। নিজে কিছু স্যাম্পল
প্রোডাক্ট অর্ডার করে কোয়ালিটি ও প্যাকেজিং চেক করুন ।ভালো প্যাকেজিং পণ্যকে
ট্রানজিটের সময় নষ্ট হওয়া থেকে বাঁচায়।
কোন কাস্টমার রিটার্ন করতে চাইলে সরাসরি রিফান্ড না দিয়ে কিছু বুদ্ধিদীপ্ত
কৌশল ব্যবহার করুন। যেমন এক্সচেঞ্জ এর সুবিধা। রিফান্ড এর চেয়ে পণ্য বদলে অন্য
কোন সাইজ বা কালার নেয়ার প্রক্রিয়া সহজ করুন। রিফান্ডের বদলে আপনার দোকানে
কেনাকাটার জন্য ডিসকাউন্ট কুপন বা গিফট অফার করুন। আপনার ওয়েবসাইটে একটি
নির্দিষ্ট রিটার্ন ও রিফান্ড পলিসি পেজ রাখুন। সেখানে স্পষ্ট করে দিন যে কতদিনের
মধ্যে রিটার্ন করতে হবে এবং রিটার্নের শিপিং খরচ কে দিবে। রিটার্ন পলিসি একটু
কঠোর বা নিয়মমাফিক হলে মানুষ অযথা রিটার্ন করার সাহস পায় না।
ড্রপ শিপিং এর সুবিধা ও অসুবিধা
ড্রপ শিপিং হল এমন একটি খুচরা ব্যবসা পদ্ধতি যেখানে বিক্রেতাকে কোন পণ্য নিজের
কাছে মজুদ বা গুদামজাত করতে হয় না। গ্রাহক অর্ডার করার পর তৃতীয় পক্ষের
সরবরাহকারী সরাসরি ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেয় এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে
।সুবিধা গুলো হল-
- কম পুঁজি বা স্টার্টআপ খরচ। পণ্য কেনার জন্য আগে থেকে বড় অংকের টাকা বিনিয়োগ করতে হয় না। শুধু ওয়েবসাইট তৈরি ও মার্কেটিংয়ের জন্য সামান্য খরচ হয়।
- গুদাম বা ইনভেন্টরি নেই। তাই গুদাম ভাড়া ও রক্ষাবণের রক্ষণাবেক্ষণের ঝামেলা থাকে না।
- ব্যবসা করেন চালনা সহ অন্য প্যাকেজিং নিয়ে ভাবতে হয় না এটা সরবরাহকারী নিজে পড়ে নিজেই করে
- যে কোন স্থান থেকে ব্যবসা পরিচালনা করা যায়।ইন্টারনেট সংযোগ থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্যবসা পরিচালনা করা সম্ভব।
- কোন বাড়তি খরচ ছাড়াই আপনার অনলাইনে অনেক ধরনের পণ্য একসঙ্গে বিক্রি করতে পারবেন।
ড্রপ শিপিং এর অসুবিধা গুলো হলো-
- লাভের পরিমাণ কম ।প্রতিটি পণ্যে লাভের মার্জিন বা প্রফিট বেশ কম থাকে।কারণ অনেক বিক্রেতা একই পণ্য বিক্রি করে।
- তীব্র প্রতিযোগিতা হয় ।বাজারে প্রতিযোগী অনেক বেশি ফলে ভালো বিজ্ঞাপন খরচ না হলে বিক্রি পাওয়া কঠিন হয়।
- শিপিং ও মানের ওপর নিয়ন্ত্রণহীনতা। পণ্য দেরিতে পৌঁছালে বা খারাপ মানের হলে গ্রাহকের ক্ষোভের মুখে মতো পড়তে হয়বিক্রেতাকে ।অথচ এতে ত সরাসরি তার কোন হাত থাকে না।
- সরবরাহ জনিত জটিলতা আরেক অসুবিধা।একাধিক সরবরাহকারীর সাথে কাজ করলে অনেক সময় ডেলিভারি এবং স্টক সংক্রান্ত জটিলতা তৈরি হয়।
নতুনদের সাধারণ ভুল
ড্রপ শিপিং ব্যবসায় নতুনরা সাধারণত বেশ কিছু কমন ভুল করে থাকেন যার কারণে অনেকেই
শুরুর দিকেই ব্যর্থ হন এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে ব্যবসায় সফল হওয়ার
সম্ভাবনা অনেক বেড়ে যায় ভুলগুলো হলো-
ভুল প্রোডাক্ট নির্বাচনঃ নতুনরা অনেক সময় এমন প্রোডাক্ট বেছে নেন যে
সাময়িকভাবে কিন্তু দীর্ঘ মেয়াদে সেটার কোন চাহিদা থাকে না। আবার যেসব প্রোডাক্ট
বড় বড় ব্র্যান্ড বা হাজার হাজার ড্রপ শিপার অলরেডি বিক্রি করছেন
সেগুলো নিয়ে নতুন অবস্থায় টিকে থাকা কঠিন।প্রোডাক্টের কোয়ালিটি নিজে যাচাই না
করে শুধু ছবি দেখে শুরু করা। এতে কাস্টমার রিফান্ড চায় এবং ব্যবসা সুনাম নষ্ট
হয়।
সঠিক সাপ্লায়ার খুঁজে না পাওয়াঃ এমন সাপ্লায়ের বেছে নেওয়া যারা
প্রোডাক্ট ডেলিভারি দিতে তিন থেকে চার সপ্তাহ বা তার বেশি সময় নেয়। বর্তমান
সময়ে কাস্টমাররা দ্রুত ডেলিভারি আশা করে।সাপ্লায়ারের রেসপন্স খারাপ হলে অর্ডার
প্রসেসিং এ সমস্যা হয় ।কাস্টমার প্রোডাক্ট ফেরত দিতে চাইলে দিতে চাইলে
সাপ্লাইয়ের যদি গ্রহণ না করে তবে সেই লোকসান ড্রপশিপারকে নিজেকে বহন করতে
হয়।
মার্কেটিং ও বিজ্ঞাপনে বাজেট বা দক্ষতার অভাবঃ অনেকেই ভাবেন শুধু
ওয়েবসাইট বানিয়ে বসে থাকলেই সেল আসবে। পেইড এড ছাড়া ড্রপ শিপিং এ কাস্টমার
পাওয়া কঠিন। ফ্রি ট্রাফিকের উপর ভরসা করে থাকা যাবে না। মার্কেটিং এর জন্য বাজেট
না রেখে পুরো টাকা ওয়েবসাইট ডিজাইন বা প্রোডাক্ট এ ইনভেস্ট করা যাবে না।
সঠিক অডিয়েন্স এর কাছে বিজ্ঞাপন না পৌঁছানোর ফলে বিজ্ঞাপনের টাকা নষ্ট হয়
কিন্তু কোন সেল আসে না।
বাজে ওয়েবসাইট ডিজাইন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সঃ লোগো ঠিক না, থাকা
হিজিবিজি ফ্রন্ট এবং স্লো লোডিং স্পিড এর কারণে কাস্টমাররা ওয়েবসাইটকে বিশ্বাস
করতে পারে না।চেক আউট পেজে গিয়ে কাস্টমাররা যখন হঠাৎ বড় অংকের শিপিং ফি দেখে
তখন তারা কেনাকাটা না করে সাইট ছেড়ে চলে যায়। ওয়েবসাইটে লাইভ চ্যাট, ইমেইল বা
ফোন নম্বর না থাকলে কাস্টমাররা সেটাকে ফেক সাইট মনে করে।
আরও পড়ুন ঃShopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
শেষ কথাঃ বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড
বাংলাদেশে ড্রপ শিপিং ব্যবসা এর ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় ।তবে এটিকে কোন
পরিশ্রম ছাড়া রাতারাতি বড়লোক হওয়ার উপায় ভাবা সঠিক নয়। ডিজিটাল
মার্কেটিংদক্ষতা, ভালো সাপ্লায়ার নির্বাচন এবং পেমেন্ট মেথডগুলো সঠিকভাবে সেটআপ
করতে পারলে বাংলাদেশ থেকে ড্রপ শিপিংয়ে সফল ক্যারিয়ার গড়া সম্ভব। কিন্তু যে
কোন ব্যবসার মতো এটিতেও সময় শ্রম ও ধৈর্যের প্রয়োজন।প্রথম কয়েকদিন বা সপ্তাহ এ
সেল না আসলেই ব্যবসা বন্ধ করে দেওয়া একটি বড় ভুল ব্যবসা। শুরু করার আগে অন্তত
এক দুই মাস ভালো করে মার্কেট রিসার্চ করুন ।শুরুতে অল্প বাজেট দিয়ে টেস্ট রান
করতে পারেন।
আমাদের আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশের ড্রপ শিপিং ব্যবসা শুরু করার বিস্তারিত
আলোচনা করেছি। নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে
থাকুন। ধন্যবাদ ।

ফিটনেসঅরা২৪.কম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url