রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করার কার্যকরী উপায়।

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলো রক্তের এমন এক ধরনের ব্যাধি যা বিশ্বের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকে আক্রান্ত করছে। আমাদের আজকের আর্টিকেলে আমরা রক্তশূন্যতার কারণ, লক্ষণ ও তা দূর করার কার্যকরী উপায় সমূহ নিয়ে আলোচনা করব।

রক্তশূন্যতা-বা-অ্যানিমিয়া

পুরুষের তুলনায় নারী ও শিশুদের মধ্যে রক্তশূন্যতার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। চলুন আজ এই সমস্যা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।


পেজ সূচিপত্রঃ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া এর কারণ, লক্ষণ ও এটা দূর করার কার্যকরী উপায়

আরও পড়ুনঃ প্রাকৃতিক উপায়ে কোলাজেন বৃদ্ধি

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কি

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হল রক্তের এমন একটি রোগ যেখানে রক্তের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে বা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায়।
এই পরিস্থিতির সম্মুখীন তখনই হতে হয় যখন শরীরে আয়রনের অভাব হয়। রক্তে অপর্যাপ্ত পরিমাণ আয়রনের কারণে আমাদের দুর্বল লাগে,বমির ভাব আসে, সারাদিন ঘুম ঘুম ভাব থাকে আর চেহারা হয়ে যায় ফ্যাকাসে।

বাংলাদেশে কেবল নয় সারা পৃথিবীতে রক্তশূন্যতায় ভোগেন এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু এটি কখন শুরু হয় বা কি ধরনের উপসর্গ দেখলে সচেতন হতে হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকের। যেমন রক্তশূন্যতা থেকে যা নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে জানেন কম মানুষই।

রক্তশূন্যতা কেন হয়

রক্তে পর্যাপ্ত হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা না থাকলে রক্তশূন্যতা হয়। এটি ঘটতে পারে যদি শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা তৈরি না করে বা রক্তক্ষরণের ফলে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন প্রতিস্থাপনের আগেই দ্রুত ক্ষয় হয় বা শরীর নিজেই লোহিত রক্ত কণিকা ধ্বংস করে।

হিমোগ্লোবিন তৈরি করতে অস্থিমজ্জার আয়রন বা লৌহ প্রয়োজনে হয় কিন্তু পর্যাপ্ত আয়রন না পেলে শরীর ঠিকমতো হিমোগ্লোবিন বা রক্তকণিকা তৈরি করতে পারেনা। রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে। তবে রক্তশূন্যতার অন্যতম প্রধান একটি কারণ দেহে আয়রনের অভাব। আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা সারা বিশ্বে সবচেয়ে বেশি।

আয়রনের অভাব রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ হলেও রক্তশূন্যতা অনেক ধরনের হতে পারে। এর মধ্যে রয়েছে ভিটামিনের অভাবজনিত রক্ত শূন্যতা, প্রদাহের রক্তশূন্যতা, এপ্লাস্টিক রক্তশূন্যতা, অস্থিমজ্জা সংক্রান্ত রক্তশূন্যতা, হিমোলাইটিক রক্তশূন্যতা ও শিকল সেল রক্তশূন্যতা।

রক্তশূন্যতার লক্ষণগুলো কী কী

রক্তশূন্যতার লক্ষণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে।সাধারণত দেখা যায় ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হৃদ স্পন্দন বৃদ্ধি, চামড়ার ফ্যাকাসে হয়ে যাওয়া, শীত অনুভূতি, মাথা ব্যথা, ইত্যাদি।

আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা হলে চামচের মত নখ বাঁকা, কাদা বা কাগজের মত জিনিসের জন্য লালসা এবং মুখে ফাটল এবং ঘা হয়। ভিটামিন বি১২ এর অভাবের কারণে রক্তশূন্যতা হলে হাত-পায়ে অসারতা বা ঝাঁঝালো অনুভূতি, বাহু ও পায়ের পেশি শক্ত হয়ে যায়। 

রক্তশূন্যতা আছে কিনা কিভাবে বুঝবেন

রক্তশূন্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সাধারণত আপনার চিকিৎসা এবং আপনার পারিবারিক ইতিহাস পর্যালোচনা করে শুরু করেন ,তারপরে একটি শারীরিক পরীক্ষা করা হয়। ব্যবহৃত প্রাথমিক পরীক্ষা হল সম্পূর্ণ রক্ত গণনা (CBC) যা লোহিত রক্তকণিকার সংখ্যা, হিমোগ্লোবিনের ঘনত্ব এবং হেমাটোক্রিট, রক্তে লোহিত রক্ত কণিকার অনুপাত মূল্যায়ন করে।

রক্তস্বল্পতা নির্ণয়ের জন্য সাধারণত পুরুষদের জন্য প্রায় ১৩ গ্রাম/ ডেসিলেটার এবং মহিলাদের জন্য ১২ গ্রাম/ ডেসিলেটার হিমোগ্লোবিনের মাত্রা ব্যবহার করা হয়। রক্তস্বল্পতার ধরন এবং কারণ বোঝার জন্য অতিরিক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া যেতে পারে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ব্লাড স্নিয়ার,  হেমাটোক্রিট পরীক্ষা, রেটিকুলোকাইট গণনা যা অপরিণত লোহিত রক্ত কণিকা পরীক্ষা করার জন্য করা হয়ে থাকে।

রক্তশূন্যতা দূর করার কার্যকর উপায়

অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করার প্রধান উপায় হল সুষম খাদ্য গ্রহণ,আয়রন ও ভিটামিন সাপ্লিমেন্ট নেয়া এবং মূল কারণের চিকিৎসা করা।আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ান,আপনার খাবারে চর্বি বিহীন মাংস্‌, বিন মসুর ডাল,গারো পাতাযুক্ত সবুজ,শাক, শুকনো ফল এবং আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন।

পর্যাপ্ত পরিমাণে ফল খান।এর মধ্যে রয়েছে সাইট্রাস ফল,সবুজ মটর, চিনা বাদাম, কিডনি বিন, পাতাযুক্ত শাকসবজি।ভিটামিন বি টুয়েলভ এর মাত্রা বজায় রাখুন। মাংস,মাছ,দুগ্ধজাতক দ্রব্য, সুরক্ষিত শস্য এবং দ্রব্য পর্যাপ্ত পরিমানে আয়রন সরবরাহ সরবরাহ করে। ভিটামিন সি এর ব্যবহার বৃদ্ধি করুন। কমলালেবু,স্ট্রবেরি,টমেটো,গোলমরিচ,ব্রকলি এবং তরমুজের মতো খাবার কেবল ভিটামিন সি সরবরাহ করে না বরং শরীরকে আরও দক্ষতার সাথে আয়রন শোষণ করতেও সাহায্য করে।

খাবার খাওয়ার পরপরই চা বা কফি খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এগুলো শরীরকে আয়রন গ্রহণে বাধা দেয়।যদি খাদ্যের মাধ্যমে এই চাহিদা পূরণ করা কঠিন হয় তাহলে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী দৈনিক মাল্টিভিটামিন খাওয়ার পরামর্শ দিতে পারেন। আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে এই পুষ্টি গ্রহণ করলে আয়রন এর অভাব বা ভিটামিন সম্পর্কিত রক্তস্বল্পতা হওয়ার সম্ভাবনা কমে যাবে।

রক্তশূন্যতায় কোন খাবার গুলো খেলে বেশি ভালো 

প্রতিদিনের খাবারে আয়রন,ভিটামিন বি১২,ফলিক এসিডের মত গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানের অভাবে রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়। এ ছাড়া দীর্ঘমেয়াদি কিছু রোগের কারণেও রক্তস্বল্পতা সমস্যা হতে পারে ।আমাদের দেশের শিশু ও নারীদের মধ্যে রক্তস্বল্পতা বেশি দেখা যায়। যাদের শরীরে রক্তস্বল্পতা রয়েছে তাদের খাবারের তালিকার দিকে নজর দিতে হবে।

ভালো পুষ্টিকর খাবার রক্তস্বল্পতাকে দ্রুত সমাধান করতে সাহায্য করতে পারে।চলুন জেনে নেই শরীরে রক্তস্বল্পতা দূর করতে কোন খাবারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যের জন্য অন্যতম উপকারী খাবার খেজুর।এতে রয়েছে ভরপুর আয়রন। তাই রক্তস্বল্পতা সমস্যা দ্রুত সমাধান করতে খাদ্য তালিকায় খেজুর রাখতে চেষ্টা করুন।এছাড়া বিট হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। টমেটো,কুমড়া,ব্রকলি এবং পালং শাকেও প্রচুর আয়রন থাকে।তাই নিয়ম করে যদি এই সবজি গুলো খেতে পারেন তাহলে রক্তস্বল্পতা সমস্যা কমতে পারে।

কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে।পাশাপাশি কলিজায় আছে ফোলট তাই রক্তস্বল্পতায় দূর করতে নিয়মিত কলিজা খেতে পারেন।বাদাম, সূর্যমুখীর বীজ ইত্যাদি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।তাই শরীরের রক্তস্বল্পতা দূর করতে বাদাম ও বীজ জাতীয় খাবার খান।

শিশুদের রক্তশূন্যতা

রক্তশূন্যতা কেবল বড়দের নয় শিশুদেরও হতে পারে।তবে শিশুদের ক্ষেত্রে এর কারণ ও চিকিৎসা ভিন্ন হয়ে থাকে। রক্তশূন্যতায় আক্রান্ত হওয়া মানে শিশুর শরীরের অঙ্গ গুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না।শিশুর রক্তস্বল্পতার প্রধান কারণ তিনটি- প্রয়োজনমতো লোহিত রক্তকণিকা উৎপন্ন না হওয়া নয়তো কণিকা যদি ভেঙে যায় ও রক্তপাত সংক্রান্ত কারণ।

নবজাতক অবস্থায় শিশু উচ্চ মাত্রার হিমোগ্লোবিন নিয়ে জন্ম নেয়।তবে ধীরে ধীরে দুই মাস বয়সের দিকে তা কমে যেতে থাকে ।এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া।এ সময় মায়ের বুকের দুধই যথেষ্ট। প্রয়োজনমতো লোহিত রক্তকণিকা তৈরি হতে দরকার আয়রন, ফলিক এসিড,ভিটামিন বি ১২। শিশুর খাদ্যে এসবের অভাব থাকলে রক্তশূন্যতা দেখা দেয় ।

এক বছর বয়স থেকে বয়সন্ধিকাল পর্যন্ত সাধারণভাবে শিশুর হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে ১১ গ্রামের কম থাকা মানে শিশু রক্তশূন্যতায় ভুগছে।শিশু যাতে সবুজ শাকসবজি,কলিজা ও ফল খায় সে অভ্যাস গড়ে তুলতে হবে।জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে।শিশুকে নিয়মিত ভাবে কৃমির ওষুধ খাওয়াতে হবে।এছাড়া বাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে।

নারীদের রক্তশূন্যতা

বিশ্ব জুড়ে বিশেষ করে উন্নয়নশীল দেশে পুরুষের তুলনায় নারীদের মধ্যে রক্তশূন্যতার হার আশঙ্কা জনক ভাবে বেশি।মূলত প্রতিমাসে ঋতুস্রাব,ল্যাকটেশন বা মাতৃদুগ্ধ উৎপাদন প্রক্রিয়া,গর্ভধারণের কারণে নারীদের রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যান অনুসারে ১৫ থেকে ৪৯ বছর বয়সে নারীদের ৩০ শতাংশ এবং ৩৭ শতাংশ গর্ভবতী নারীর রক্তশূন্যতা থাকে।

রক্তে হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে আয়রন ঘাটতে জনিত রক্তশূন্যতা হতে পারে। এছাড়া ভিটামিন বি ও ফলিক এসিডের ঘাটতি,দীর্ঘমেয়াদি রোগ,অস্থিমজ্জার সমস্যা,থাইরয়েডের সমস্যা, সময়ের আগে রক্তকণিকা ভেঙে যাওয়া বা থ্যালাসেমিয়া ইত্যাদি নানা কারণে রক্তশূন্যতা হয়ে থাকে।

 নারীদের রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ শরীরে আয়রনের অভাব ।প্রতিমাসে ঋতুস্রাবের ফলে ৩০ থেকে ৮০ মিলিলিটার রক্ত বের হয়ে যায়। ফলে প্রচুর রক্তক্ষরণে আয়রনের ঘাটতি দেখা দেয়।বিশেষ করে গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বেড়ে যায়।যদি এই অতিরিক্ত পুষ্টির চাহিদা পূরণ না হয় তাহলে মা ও শিশু দুজনের জন্যই স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়।গর্ভাবস্থায় ফলিক এসিডের ঘাটতি হয় এবং তা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া উচিত।

রক্তশূন্যতা হলে কোন ভুলগুলো করা উচিত নয়

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায়। এই সমস্যায় দ্রুত সুস্থ হতে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়া আটকাতে কিছু ভুল অভ্যাস অবশ্যই এড়িয়ে চলতে হবে।যেমন খাবারের সাথে চা বা কফি খাওয়া যাবে না।কফিতে থাকা ট্যানিন এবং ক্যাফেন খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়।তাই আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রন ট্যাবলেট খাওয়ার অন্তত ১ ঘন্টা ঘন্টা আগে বা পরে চা কফি খাবেন।

ক্যালসিয়াম শরীরে আয়রন শোষণে বাধার সৃষ্টি করে।তাই দুধ ,পনির বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং আয়রন সমৃদ্ধ খাবার কখনো একসাথে খাবেন না।রুটিনের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধান রাখুন।
শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না তা শরীরে শোষিত হওয়ার জন্য ভিটামিন সি প্রয়োজন। খাবারের তালিকায় লেবু,আমলকি বা পেয়ারা না রাখা বড় একটি ভুল।

শুধু ফলমূল খেয়ে ভাবা যে রক্তশূন্যতা কমবে তা ভুল।খাবারে পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন যেমন কলিজা লাল মাংস ডিম মাছ এবং উদ্ভিদ পুষ্টির সমন্বয় করতে হবে।রক্তশূন্যতার আসল কারণ না জেনে নিজে নিজেই আয়রন ক্যাপসুল খাওয়া বিপদজনক। শরীরে অতিরিক্ত আয়রন জমা হলে লিভার ও হার্টের ক্ষতি হতে পারে।তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ বা আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে।

রক্তশূন্যতায় কখন ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন 

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়।তবে কিছু নির্দিষ্ট বিপদজনক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত।লক্ষণগুলো হলো তীব্র শ্বাসকষ্ট,বুকে ব্যথা,প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা,মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া ,হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ।

এছাড়াও যদি রক্তশূন্যতার পাশাপাশি নিচের সমস্যাগুলো থাকে-
কালো রঙের পায়খানা হওয়া বা বমির সাথে রক্ত যাওয়া (শরীরের ভেতর রক্তক্ষরণের লক্ষণ)
হঠাৎ করে ওজন কমে যাওয়া বা দীর্ঘদিন ধরে হালকা জ্বর থাকা ।রক্তশূন্যতা অবহেলা করলে হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং হার্ট ফেইলিওরের মত জটিলতা তৈরি হতে পারে তাই লক্ষণগুলো দেখা মাত্রই একজন মেডিসিন বা হেমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তে সিবিসি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। 

শেষ কথাঃ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করার উপায়

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আসলে কোন রোগ নয় রোগের উপসর্গ। সুতরাং যে কারণে অ্যানিমিয়া হয়েছে তা সনাক্ত করে সে অনুযায়ী চিকিৎসা দেওয়াটাই হলো অ্যানিমিয়া মূল চিকিৎসা। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী চিকিৎসকের পরামর্শে আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া যেতে পারে। কখনো  পরিস্থিতি বুঝে অনেক সময় শিরা পথে আয়রন ইনজেকশনও দিয়ে থাকেন চিকিৎসক।

আমাদের আজকের আর্টিকেলে আমরা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইটকে ফলো করুন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফিটনেসঅরা২৪.কম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url