Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
বর্তমান অনলাইন ব্যবসার জগতে Shopify একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। নিজের
Shopify স্টোর তৈরি করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেখানে পণ্য যোগ করা।
কিন্তু নতুনদের অনেকেই Shopify এ প্রোডাক্ট যোগ করার নিয়ম সম্পর্কে পরিষ্কার
ধারণা রাখেন না।Shopify -তে অনলাইন স্টোর তৈরি করার পর পণ্য যোগ করা একটি
গুরুত্বপূর্ণ ধাপ।
Shopify-এ প্রোডাক্ট যোগ করার নিয়ম জানা থাকলে খুব সহজেই পণ্যের
নাম,ছবি,দাম,বিবরণ,স্টক ও SEO সেটিং সম্পূর্ণ করতে পারবেন। আমাদের আজকের
আর্টিকেলে নতুনদের জন্য Shopify- এ পণ্য আপলোড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি
ধাপে ধাপে আলোচনা করব। যাতে যে কেউ সহজেই নিজের স্টোর পরিচালনা করতে পারে।
পেজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
- Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
- Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার আগে যা প্রস্তুত করবেন
- নতুন প্রোডাক্ট যোগ করার ধাপ
- প্রোডাক্টের বর্ণনা কিভাবে লিখবেন
- প্রোডাক্টের ছবি/ইমেজ যোগ করার নিয়ম
- প্রোডাক্টের প্রাইস সেট করার নিয়ম
- Inventory ও SKU সেট করার নিয়ম
- Shopify প্রোডাক্ট এ ভেরিয়েন্ট যোগ করার নিয়ম
- প্রোডাক্ট ক্যাটাগরি ও কালেকশন নির্বাচন করুন
- প্রোডাক্ট ট্যাগ কিভাবে ব্যবহার করবেন
- Shopify প্রোডাক্টের SEO কিভাবে করবেন
- Product publish করার আগে final checklist
- Shopify product যোগ করার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন
- Mobile দিয়ে Shopify- তে প্রোডাক্ট যোগ
- Dropshipping এর জন্য Shopify তে প্রোডাক্ট যোগ করার নিয়ম
-
শেষ কথাঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
Shopify হল একটি ক্লাউড ভিত্তে ই-কমার্স প্ল্যাটফর্ম। যার মাধ্যমে কোন
প্রকার কোডিং বা জটিল টেকনিক্যাল জ্ঞান ছাড়াই খুব সহজে অনলাইন স্টোর বা
ই-কমার্স তৈরি এবং পরিচালনা করা যায়।
এখানে ড্রাগ এন্ড ড্রপ সুবিধা এবং রেডিমেড টেমপ্লেট বা থিম ব্যবহার করে সুন্দর
অনলাইন দোকান তৈরি করা যায়। সহজেই পণ্য আপলোড ,ইনভেন্টরি বা মজুদ এবং
গ্রাহকদের পেমেন্ট নিরাপদে গ্রহণ করা সম্ভব ।এর জন্য আলাদা কোন হোস্টিং বা
সার্ভার কিনতে হয় না।
Shopify নিজেই ওয়েবসাইট হোস্টিং, ডোমেন কানেকশন ও নিরাপত্তা নিশ্চিত করে
ব্যবহার করে। নিজের ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য অনলাইন
মার্কেটপ্লেসও পণ্য বিক্রি করা যায়। নতুন উদ্যোক্তা থেকে শুরু করে বড় বড়
বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডগুলোও তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য Shopify
প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।
Shopify স্টোরে একটি প্রোডাক্ট সঠিকভাবে যোগ করা ই-কমার্স ব্যবসার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ. সঠিক এবং নির্ভুলভাবে প্রোডাক্ট আপলোড করার কারণ গুলো হল-
গ্রাহকের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি।প্রোডাক্টের নাম বিবরণ এবং ছবি যদি স্পষ্ট হয়
তবে গ্রাহকরা আপনার উপর আস্থা পায়। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে
গ্রাহকরা কেনাকাটা করতে দ্বিধাবোধ করে।
সঠিক ক্যাটাগরি,কালেকশন এবং ট্যাগ ব্যবহার করে প্রোডাক্ট যোগ করলে গ্রাহকরা
আপনার ওয়েবসাইটে এসে সহজেই তাদের পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করতে পারেন।
ফেসবুক ,ইন্সট্রাগ্রাম, গুগল এ বিজ্ঞাপন দেওয়ার সময় প্রোডাক্ট ফিড ব্যবহার
করা হয়। প্রোডাক্টের তথ্য সঠিক থাকলে বিজ্ঞাপন গুলো সঠিক ক্রেতার কাছে পৌঁছায়
এবং এবং রূপান্তর হার বৃদ্ধি পায়।
প্রোডাক্ট যোগ করার সময় সঠিক SKU(Stock Keeping Unit) এবং স্ট্রকের পরিমাণ
উল্লেখ করলে ইনভেন্টরি ট্র্যাক করা সহজ হয় এতে পণ্য স্টক আউট হওয়া বা
অতিরিক্ত অর্ডার চলে আসার ঝামেলা এড়ানো যায়। Shopify এ সঠিকভাবে প্রোডাক্ট
যোগ করলে যেমন গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতা ভালো হয় তেমনি তেমনি ব্যবসায়িক
বিক্রি ও ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি পায়।
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার আগে যা প্রস্তুত করবেন
Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার আগে পণ্যের সঠিক তথ্য, আকর্ষণীয় ছবি এবং
দাম সহ প্রয়োজনীয় সব উপাত্ত প্রস্তুত রাখতে হবে।প্রোডাক্ট এর নাম আকর্ষণীয়
এবং সার্চ ফ্রেন্ডলি হতে হবে। পন্যের বিস্তারিত বিবরণ বৈশিষ্ট্য, সাইজ, উপাদান
ও ব্যবহারবিধির তথ্য রাখতে হবে। পণ্যের স্পষ্ট ও আকর্ষণীয় ছবি ও ভিডিও
রাখতে হবে। পন্যের বিক্রয় মূল্য এবং তুলনামূলক ছাড়ের দাম যদি থাকে তাও রাখতে
হবে। স্টক কোড ,বার কোড ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।পণ্য
ডেলিভারির জন্য এর ওজন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখতে হবে। পণ্যের বিভিন্ন
সাইজ,কালার অপশন থাকলে তার তালিকা রাখতে হবে।
Shopify এ ফিজিক্যাল এবং ডিজিটাল দুই ধরনের প্রোডাক্টটি বিক্রি করা হয়ে থাকে।
তাই এটি ফিজিক্যাল নাকি ডিজিটাল পণ্য (যেমন ই-বুক,সফটওয়্যার) তা নিশ্চিত
করতে হবে। ফিজিক্যাল প্রোডাক্ট হলে শিপিং এড্রেস লাগবে। সঠিক শিপিং চার্জ
নির্ধারণ করার জন্য প্যাকেজিংসহ পণ্যের ওজন মেপে হিসাব করে রাখুন। প্রোডাক্ট
ট্রাকিং এর জন্য একটি ইউনিক কোড বা নাম্বার রাখুন। বর্তমানে প্রোডাক্টের
কয়টি আইটেম স্টকে আছে বা বিক্রিরজন্য আছে তা নির্দিষ্ট করুন।
নতুন প্রোডাক্ট যোগ করার ধাপ
Shopify এ নতুন প্রোডাক্ট যোগ করার ধাপটি খুবই সহজ। Shopify এর এডমিন
প্যানেল থেকে খুব সহজে নতুন প্রোডাক্ট লিস্টিং করা যায়। ধাপে
ধাপে সম্পূর্ণ গাইডটি বর্ণনা করা হলো-
প্রোডাক্ট মেনুতে যানঃ প্রথমে Shopify Admin Dashboard-এ লগইন করুন। বাম
পাশের মেনুবার থেকে Product অপশনে ক্লিক করুন। এরপর ডান দিকের কোণে থাকা Add
Product বাটনে ক্লিক করুন।
প্রোডাক্টের তথ্য দিনঃ প্রোডাক্টের একটি সুন্দর ও আকর্ষণীয় নাম দিন। প্রোডাক্ট
এর বিস্তারিত বিবরণ সাইজ উপাদান ব্যবহারবিধি ইত্যাদি লিখুন। আপনি চাইলে Shopify
এর বিল্ট ইন AI টুল Shopify Magic ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিবরণ জেনারেট
করতে পারেন।Add file ক্লিক করে প্রোডাক্টের হাই কোয়ালিটি ছবি ভিডিও বা 3D
মডেল আপলোড করুন।
প্রাইজ ও ইনভেন্টরি সেট করুনঃ গ্রাহক যে দামে পণ্যটি কিনবে লিখুন। পণ্যটিতে
ডিসকাউন্ট থাকলে এর আগের দাম এখানে দিন (এর ফলে আগের দামটি কাটা দেখাবে
নতুন দামটি হাইলাইট হবে)। পণ্যটি কিনতে বা বানাতে আপনার কত খরচ হয়েছে তা লিখলে
Shopify আপনার প্রোফিট মার্জিন স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে দেবে।আপনার
কাছে মোট কতটি প্রোডাক্ট বিক্রির জন্য আছে তা উল্লেখ করুন এবং ট্র্যাক
ইনভেন্টরি অন রাখুন ।
আপনার প্রোডাক্টের যদি আলাদা আলাদা সাইজ থাকে (যেমন M,L,XL) কিংবা কালার (যেমন
লাল ,নীল) থাকে তবে Options/Variants সেকশনে গিয়ে সেগুলো যুক্ত করতে পারেন।
পণ্যটি ফিজিক্যাল পণ্য হলে This is a physical product বক্সে টিক দিন ও সঠিক
ওজন লিখুন। ডিজিটাল প্রোডাক্ট হলে এটি আন চেক রাখুন। ডান পাশের প্যানেল থেকে
Product category, Product type এবং Collection নির্দিষ্ট করে দেন যাতে
ক্রেতারা সহজে পণ্যটি খুঁজে পায়। প্রোডাক্ট লাইভ করার জন্য Active সিলেক্ট
করুন। সবশেষে উপরে বা নিচে থাকা Save বাটনে ক্লিক করলে নতুন প্রোডাক্টটি আপনার
স্টোরে যুক্ত হয়ে যাবে।
প্রোডাক্ট এর বর্ণনা কিভাবে লিখবেন
Shopify এ একটি আকর্ষণীয় এবং বিক্রয়যোগ্য পণ্যের বর্ণনা লেখার জন্য কিছু কৌশল
অনুসরণ করতে হয় ।আকর্ষণীয় শিরোনাম ও পণ্যের নাম স্পষ্ট রাখতে হবে ।মূল সুবিধা
বা প্রধান বৈশিষ্ট্য( যেমন উপাদান বা রং) শিরোনামে উল্লেখ করতে হবে। ক্রেতা কেন
এই পণ্যটি পণ্যটি কিনবেন বা এটি তার কি সমস্যার সমাধান করবে তা প্রথমেই
বুঝিয়ে বলতে হবে। এখানে ইমোশনাল কানেকশন বা পণ্যের মূল শক্তির উপর জোর দিন।
ক্রেতারা শুধু ফিচার দেখতে চান না তারা জানতে চান এটি তাদের কিভাবে সাহায্য
করবে। পড়ার সুবিধার্থে অন্যের পণ্যের মূল ফিচারগুলো ছোট ছোট বুলেট পয়েন্টে
সাজিয়ে রাখুন (যেমন উপাদান উপকরণ সাইজ ও ফিটিং ব্যবহারের ক্ষেত্রে যত
নেওয়ার নিয়ম ইত্যাদি)। বর্ণনাতেই ছোট করে উল্লেখ করতে পারেন যে এটি কেন সেরা
যেমন -"আমাদের অন্যতম বেস্ট সেলার"। গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকলে তাই স্পষ্ট
করে লিখুন। বর্ণনা শেষে ক্রেতাকে কেনার জন্য উৎসাহিত করুন যেমন- স্টক সীমিত
এখনই অর্ডার করুন বা আপনার পছন্দের রংটি বেছে নিতে এখনই Add to Cart বাটনে
ক্লিক করুন।
প্রোডাক্টের ছবি বা ইমেজ যোগ করার নিয়ম
Shopify এ প্রোডাক্ট এর ছবি বা ইমেজ যোগ করার নিয়ম খুবই সহজ।মূলত দুইটি উপায়ে
ছবি যোগ করতে পারেন- নতুন প্রোডাক্ট তৈরি করার সময় অথবা আগে থাকা কোন
প্রোডাক্ট এডিট করার সময়।
আপনার Shopify অ্যাকাউন্টে লগইন করে Admin Panel- এ যান। বাম পাশের মেনুবার
থেকে Product অপশনে ক্লিক করুন। আপনি যদি একদম নতুন প্রোডাক্ট যোগ করতে চান তবে
ডান পাশের ওপরে কোনা থেকে Add Product- এ ক্লিক করুন. আর যদি আগের কোন
প্রোডাক্টে ছবি যোগ করতে চান তবে সেই প্রোডাক্টের নামের উপর ক্লিক করুন।
প্রোডাক্ট পেজটি ওপেন হওয়ার পর স্ক্রল করে একটু নিচে নামলে Media নামের
একটি বক্স বা সেকশন দেখতে পাবেন। মিডিয়া সেকশনে আপনি কয়েকভাবে ছবি যোগ করতে
পারেন যেমন আপলোড নিউ এ ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ছবিটি
সিলেক্ট করে আপলোড করতে পারেন।Drag & Drop এর মাধ্যমে আপনার কম্পিউটার থেকে
ছবিটি মাউস দিয়ে টেনে (Drag) এনে এই মিডিয়া বক্সের উপর ছেড়ে(Drop) দিতে
পারেন। আপনি যদি কোন অনলাইন লিঙ্ক থেকে ছবি যুক্ত করতে চান তবে Add from
URL- এ ক্লিক করে ছবির লিংকটি বসিয়ে দিতে পারেন।
মিডিয়া বক্সে যে ছবিটি একদম প্রথমে (সবার বামে) থাকবে সেটি কাস্টমাররা মেইন
ছবি হিসাবে দেখবে। আপনি মাউস দিয়ে টেনে ছবিগুলো স্থান পরিবর্তন করতে পারেন।
ছবির উপর ক্লিক করে Add alt text- এ ক্লিক করে প্রোডাক্টের নাম বা বিবরণ দিতে
পারেন যা SEO এর জন্য খুব ভালো। ছবি আপলোড এবং সাজানো শেষ হলে পেজের উপরে বা
নিচে থাকা Save বাটনে ক্লিক করুন।
ছবির ফরমেট হিসেবে JPEG/JPG অথবা PNG ব্যবহার করা সবচেয়ে ভালো.ভালো কোয়ালিটির
জন্য ছবির সাইজ 2048 x 2048 pixel রাখার চেষ্টা করবেন যাতে কাস্টমাররা জুম করে
দেখতে পারে।সব প্রোডাক্ট এর ছবির সাইজ একই রকম(যেমন স্কয়ার বা ১ঃ১)অনুপাত
রাখলে ওয়েবসাইট দেখতে সুন্দর লাগে।
প্রোডাক্টের প্রাইস সেট করার নিয়ম
Shopify এ প্রোডাক্ট এর সঠিক দাম নির্ধারণ করার জন্য মূলত তিনটি বিষয়
মাথায় রাখতে হবে- প্রোডাক্টের খরচ, লাভ এবং প্রতিযোগীদের বাজার দর। এখন
Shopify -এ প্রোডাক্টের দাম সেট করার নিয়ম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কৌশল
আলোচনা করব। আমরা যখন Shopify এ কোন প্রোডাক্ট এড করব তখন Pricing সেকশনে তিনটি
অপশন দেখতে পাবো।
Price: এটি হলো প্রোডাক্ট এর আসল বিক্রয় মূল্য।কাস্টমার এই দামি প্রোডাক্ট
কিনবেন।
Compare at price: এটি ব্যবহার করা হয় ডিসকাউন্ট বা অফার দেখানোর জন্য। যেমন
প্রোডাক্টের আগের দাম ছিল ১০০০ টাকা(Compare at price বসবে) বর্তমান অফার
প্রাইস ৭০০ টাকা (এটি Price এ বসবে)। এতে কাস্টমার ৭০০ টাকার পাশে ১০০০ কাটা
দেখতে পাবেন।
Cost per item: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রডাক্টটি তৈরি করতে বা কিনতে
আপনার নিজের কত খরচ হয়েছে তা বসাবেন। এটি কাস্টমার দেখতে পাবে না।এর মাধ্যমে
Shopify স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রফিট হিসাব করে রিপোর্ট দেখাবে।
প্রোডাক্ট এর দাম শুধু অনুমানের উপর ভিত্তি করে না বসিয়ে নিচের সূত্রটি
ব্যবহার করতে পারেন
মোট খরচ+কাঙ্ক্ষিত লাভ= বিক্রয় মূল্য
মোট খরচের মধ্যেই যা যা হিসাব করবেন প্রোডাক্ট এর পাইকারি কেনার দাম
তৈরির খরচ প্যাকেজিং এবং শিপিং বক্স এর খরচ,মাসিক ফি এবং ট্রানজেকশন
ফি,মার্কেটিং বা Facebook google বিজ্ঞাপনের বিজ্ঞাপনের আনুমানিক খরচ।
Inventory ও SKU সেট করার নিয়ম
Shopify এর প্রোডাক্ট ইনভেন্টরি এবং SKU সেট করার নিয়ম সহজ ভাবে বর্ণনা করা
হলো। SKU হল আপনার প্রোডাক্টের একটি ইউনিট কোড যা দেখে আপনি সহজেই
প্রোডাক্টটি চিনতে পারবেন।এটা সেট করার সময় কিছু বিষয় মাথায় রাখুন রাখুন।
যেমন একটি লাল রঙের বড় সাইজের টি শার্টের SKU হতে পারে TSHIRT-RED-L।
সংক্ষিপ্ত কোড ব্যবহার করুন। অক্ষর এবং সংখ্যার মিশ্রণ ব্যবহার
করুন(যেমনঃSH-001-BLU)।স্পেস বা স্পেশাল ক্যারেক্টার এড়িয়ে চলুন। স্পেস এর
জায়গায় হাইফেন(-) বা আন্ডারস্কোর ব্যবহার করুন। / বা * এর মতো চিহ্ন
ব্যবহার করবেন না, এতে এক্সেল ফাইলে সমস্যা হতে পারে।
যখন আপনি নতুন কোন প্রোডাক্ট আপলোড করবেন আপনার শপিফাই Admin Panel যান।বা
দিকের Menu থেকে Product এ ক্লিক করুন এবং Add product নির্বাচন করুন।
Product এর নাম ও বিবরণ লেখার পর স্ক্রল করে নিচে Inventory সেকশনে যান।
সেখানে SKU (Stock Keeping Unit) ফিল্ডে আপনার তৈরি করা ইউনিক কোড বসিয়ে
দিন। ইনভেন্টরি ট্র্যাক করতে চাইলে Track Quantity বক্সে টিক চিহ্ন দিন এবং
স্টক সংখ্যা বসান। সবশেষে উপরের ডান দিক থেকে Save বাটনে ক্লিক
করুন।
Shopify প্রোডাক্ট এ ভেরিয়েন্ট যোগ করার নিয়ম
শপি ফাই একটি প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট যেমন সাইজ কালার বা
ম্যাটেরিয়াল যোগ করার সহজ উপায় সমূহ হলো-
প্রোডাক্ট পেজে যানঃ প্রথমে আপনার Shopify Admin Dashboard- এ লগইন করুন।
বাম পাশের মেনু থেকে Product এ ক্লিক করুন। আপনি যে প্রোডাক্ট এর Variant যোগ
করতে চান সেটা সিলেক্ট করুন অথবা নতুন প্রোডাক্ট যোগ করতে Add Product এ
ক্লিক করুন।
ভেরিয়েন্ট অপশন চালু করতেঃ Product Edit পেজে নিচের দিকে স্ক্রোল করে
Variant বা Option সেকশনে যান। সেখানে +Add options like size or color
লেখাটিতে ক্লিক করুন।
অপশন নাম বা ভ্যালু যোগ করুনঃ Option Name এ আপনার ভ্যারিয়েন্ট
এর ক্যাটাগরি লিখুন যেমন সাইজ কালার ইত্যাদি। Option Values এর ঘরে ওই
ক্যাটেগোরির অপশন গুলো লেখুন। যেমন সাইজের ক্ষেত্রে M,L,XL অথবা কালার এর
ক্ষেত্রে Red, Black, লিখুন। প্রতিটি ভ্যালু লেখার পর কিবোর্ডের এর
Enter চাপুন অথবা কমা (,) দিন।
আপনার যদি আরও ভেরিয়েন্ট ক্যাটাগরি থাকে (যেমন একই সাথে সাইজ বা
কালার দুটিই থাকবে) তবে "+Add another option"এ ক্লিক করে একই নিয়মে যোগ
করুন।(মনে রাখবেন শফিফাইতে ডিফল্টভাবে সর্বোচ্চ তিনটি অপশন ক্যাটাগরি যোগ করা
যায়)।
ভেরিয়েন্ট গুলো সেভ করুনঃ অপশন গুলো বসানো শেষ হলে Done বাটনে ক্লিক করুন
এবং পেজের উপরে ডানকোনা থেকে Save বাটনে ক্লিক করুন। Save করার পর শপিফাই
নিজেই থেকেই সবগুলো ভেরিয়েন্টের কম্বিনেশন বা তালিকা তৈরি করে
দেবে।
প্রতিটি ভেরিয়েন্ট এর তথ্য কাস্টমাইজ করুনঃ তালিকাটি তৈরি হওয়ার পর আপনি
প্রতিটি ভেরিয়েন্ট এর পাশে আলাদা আলাদা তথ্য বসাতে পারবেন।
- Price: কোন নির্দিষ্ট সাইজ বা কালারের দাম বেশি বা কম হলে তা আলাদাভাবে লিখে দিতে পারেন। Inventory/Quantity:কোন রঙের বা কোন সাইজের প্রোডাক্ট আপনার স্টকে কয়টি আছে তা নির্দিষ্ট করে দিতে পারেন।
- Images: প্রতিটি ভেরিয়েন্টের ছবির উপর ক্লিক করি নির্দিষ্ট কালারের ছবি আপলোড করে দিতে পারেন যেমন- Red ভেরিয়েন্টের ওপর ক্লিক করে লাল জামার ছবি সিলেক্ট করুন।
- SKU/Barcode: ট্র্যাকিং এর জন্য কোড দিতে পারেন।
সবশেষে পেজটি পুনরায় Save করে দিন। এখন আপনার কাস্টমাররা ওয়েবসাইটে
প্রোডাক্ট পেজে গিয়ে ড্রপ ডাউন বা সুইচ এর মাধ্যমে সহজেই নিজেদের পছন্দমত
সাইজ বা কালারের কালার সিলেক্ট করে অর্ডার করতে পারবেন।
প্রোডাক্ট ক্যাটাগরি ও কালেকশন নির্বাচন করুন
শপিফাইয়ে আপনার ই-কমার্স ব্যবসাটি গোছানো এবং ক্রেতাদের জন্য কেনাকাটা সহজ
করতে প্রোডাক্ট ক্যাটাগরি এবং কালেকশন সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত জরুরী।
এ দুইটি বিষয়ে কিভাবে নির্বাচন ও তৈরি করবেন তার সহজ গাইড দেয়া হলো-
প্রোডাক্ট ক্যাটাগরিঃ এটি শপিফাই এর একটি স্বয়ংক্রিয় সিস্টেম। আপনি যখন
কোন প্রোডাক্ট আপলোড করেন শপিফাই তার নিজস্ব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট
ট্যাক্সোনমি অনুযায়ী একটি ক্যাটাগরি সাজেস্ট করে। প্রোডাক্ট যোগ করার সময়
প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্ডে আপনার পণ্যের নাম (যেমন: T-shirt, Watch) লিখলে
শপিফাই স্বয়ংক্রিয়ভাবে সঠিক ক্যাটাগরি দেখাবে যেখান থেকে সবচেয়ে মানানসই
ক্যাটাগরি সিলেক্ট করুন। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ট্যাগ হিসাব করার
ক্ষেত্রে সাহায্য করে।
কালেকশন নির্বাচন ও তৈরিঃ কালেকশন হল আপনার নিজের তৈরি করা গ্রুপ বা ফোল্ডার
যা ওয়েবসাইটের মেনুতে দেখানোর জন্য ব্যবহার করা হয় (যেমন- শীতকালীন পোশাক,
ঈদের কালেকশন ডিসকাউন্ট অফার)। শপিফাইয়ের দুই ধরনের কালেকশন তৈরি করা
যায়-
- ম্যানুয়াল কালেকশন- এই কালেকশনে আপনাকে প্রতিটি প্রোডাক্ট নিজে বেছে বেছে যুক্ত করতে হবে। ছোট স্টোর বা নির্দিষ্ট কিছু প্রোডাক্টের স্পেশাল অফারের জন্য এটি উপযোগী। যখন নির্দিষ্ট কয়েকটি প্রোডাক্ট নিয়ে একটি বিশেষ গ্রুপ তৈরি করতে চান (যেমন- হট ডিলস) তখন ম্যানুয়াল কালেকশন ব্যবহার করা ভালো।
- অটোমেটেড কালেকশন- (সবচেয়ে জনপ্রিয়)- এখানে আপনি কিছু শর্ত বা নিয়ম সেট করে দেবেন। সেই নিয়ম অনুযায়ী প্রোডাক্টগুলো স্বয়ংক্রিয়ভাবে কালেকশনে যুক্ত হয়ে যাবে। আপনার স্টোরে যদি অনেক প্রোডাক্ট থাকে তবে এই অটোমেটেড কালেকশন ব্যবহার করুন। আপনি যদি শর্ত দিতে পারেন যে, যেসব প্রোডাক্টের Product Tag হলো "শাড়ি" সেগুলো স্বয়ংক্রিয়ভাবে শাড়ি কালেকশনে চলে যাবে। অথবা প্রোডাক্ট প্রাইস যদি ৫০০০ টাকার বেশি হয় তবে তা প্রিমিয়াম কালেকশন এ যুক্ত হবে।
কিভাবে কালেকশন তৈরি করবেন (ধাপসমূহ)-
১ .আপনার শপিফাই Admin Panel-এ যান।
২. বামদিকের মেনু থেকে Products এ ক্লিক করে Collection-এ যান।
৩. ডান দিকের উপরে Create collection বাটনে ক্লিক করুন।
৪. কালেকশনের একটি সুন্দর Title (নাম) এবং Description (বিবরণ) দিন।
৫.Collection type হিসেবে Manual অথবা Automate বেছে নিন।
৬. সংগ্রহের জন্য একটা আকর্ষণীয় Collection image (ছবি) আপলোড করুন।
৭. সবশেষে Save বাটনে ক্লিক করুন।
২. বামদিকের মেনু থেকে Products এ ক্লিক করে Collection-এ যান।
৩. ডান দিকের উপরে Create collection বাটনে ক্লিক করুন।
৪. কালেকশনের একটি সুন্দর Title (নাম) এবং Description (বিবরণ) দিন।
৫.Collection type হিসেবে Manual অথবা Automate বেছে নিন।
৬. সংগ্রহের জন্য একটা আকর্ষণীয় Collection image (ছবি) আপলোড করুন।
৭. সবশেষে Save বাটনে ক্লিক করুন।
প্রোডাক্ট ট্যাগ কিভাবে ব্যবহার করবেন
Shopify-এ প্রোডাক্ট ট্যাগ ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টগুলোকে
খুব সহজেই সাজাতে, ফিল্টার করতে এবং অটোমেটিক কালেকশন তৈরি করতে পারবেন।
প্রোডাক্টের ট্যাগ ব্যবহার করার কিছু সহজ নিয়ম-
একটি নির্দিষ্ট প্রোডাক্টে ট্যাগ দেওয়ার নিয়মঃ প্রথমে আপনার Shopify Admin
Dashboard -এ লগইন করুন। বামদিকের মেনু থেকে Products অপশনে ক্লিক করুন। যে
প্রোডাক্টটিতে ট্যাগ যোগ করতে চান সেটির উপর ক্লিক করে প্রোডাক্ট পেজটি ওপেন
করুন। ডানদিকের প্যানেলে স্ক্রল করে নিচে নামলে Tags নামের একটি বক্স দেখতে
পাবেন। বক্সে আপনার কাঙ্খিত ট্যাগের নাম লিখুন
(যেমনঃSummer,Winter,T-Shirt) এবং কিবোর্ড Enter এর চাপুন একাধিক ট্যাগ দিতে
চাইলে কমা (,) ব্যবহার করতে পারেন। সবশেষে উপরে ডান দিকের Save বাটনে ক্লিক
করুন।
একসাথে অনেকগুলো প্রোডাক্ট-এ ট্যাগ দেওয়ার নিয়মঃ Product পেজে যান।
যে প্রোডাক্ট গুলোতে একই ট্যাগ দিতে চান সেগুলোর বাম পাশের Checkboxes-এ টিক
চিহ্ন দিন। প্রোডাক্ট সিলেক্ট করার পর স্ক্রিনের নিচে বা উপরে একটি
মেনুবার আসবে,সেখান থেকে More Actions (বা তিনটি ডট আইকন) ক্লিক করুন।এবার
drop-down মেনু থেকে Add tags অপশনে ক্লিক করে আপনার একটি লিখে সেভ করে
দিন।
Product Tag কেন এবং কিভাবে ব্যবহার করবেনঃ আপনি যদি চান যে কোন
প্রোডাক্টে Cotton ট্যাগ দিলেই তা অটোমেটিক"Cotton Clothing" কালেকশনে চলে যাবে
তাহলে কালেকশন তৈরি করার সময় টাইপ Automated সিলেক্ট করবেন এবং কন্ডিশন সেট
করবেন-Product tag is equal to->Cotton।
কাস্টমাররা যখন আপনার স্টোরে কোন কিবোর্ড লিখে সার্চ করবে (যেমনঃRed
Shoes),আপনার প্রোডাক্টে যদি red এবং shoes ট্যাগ থাকে, তবে প্রোডাক্টটি সহজে
তাদের সামনে চলে আসবে। এডমিন প্যানেল থেকে খুব দ্রুত নির্দিষ্ট ক্যাটাগরির
প্রোডাক্ট খুঁজে পেতে বা ফিল্টার করতে এই ট্যাগ গুলো দারুন কাজ করে।এটি
স্টোর ম্যানেজমেন্টকে সহজ করে।
Shopify প্রোডাক্টের SEO কিভাবে করবেন
Shopify প্রোডাক্টের SEO করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে
কাজ করতে হবে যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন ইঞ্জিনে আপনার প্রোডাক্টটি
সহজে খুঁজে পাওয়া যায়। সহজ উপায়ে এসইও করার নিয়ম গুলো হলঃ
সঠিক কিওয়ার্ড রিসার্চঃ ক্রেতারা আপনার প্রোডাক্টটি খুঁজে বের করার জন্য
গুগল এ কী লিখে সার্চ করতে পারে তা বের করুন (যেমন- Genuine Leather Wallet
for Men)একটু বড় এবং নির্দিষ্ট কিভাবে ব্যবহার করুন।এতে প্রতিযোগিতা কম থাকে
এবং বিক্রির সম্ভাবনা বাড়ে।
আকর্ষণীয় প্রোডাক্ট টাইটেলঃ টাইটেলটি সংক্ষিপ্ত এবং তথ্যবহুল রাখুন টাইটেল
এর শুরুতেই আপনার মূল কিওয়ার্ড ব্যবহার করুন ব্র্যান্ডের নাম সাইজ রং বা
উপাদান টাইটেলে যুক্ত করতে পারেন (যেমন-Brand name-Waterproof Travel
Backpack-Black)।
এসইও বান্ধব প্রোডাক্ট ডেসক্রিপশনঃঅন্তত ৩০০ থেকে ৫০০ শব্দের একটি
ইউনিক এবং আকর্ষণীয় ডেসক্রিপশন লিখুন। কোন ওয়েবসাইট থেকে কপি করবেন না।
লেখার মধ্যে স্বাভাবিকভাবে ২-৩
আপনার মূল কিওয়ার্ড টি ব্যবহার করুন। জোর করে কীওয়ার্ড ঢোকাবেন না।ক্রেতার
কি লাভ হবে, প্রোডাক্ট এর বৈশিষ্ট্য কী- তা বুলেট পয়েন্ট আকারে লিখুন
যাতে সহজে পড়া যায়।
ইমেজ বা ছবি অপটিমাইজেশনঃ প্রোডাক্ট এর ছবি আপলোড করার পর অবশ্যই 'Alt Txt'
যুক্ত করুন সেখানে ছবির বর্ণনা এবং কিওয়ার্ড দিন
(যেমন:"blue-cotton-summer-dress") গুগল এই টেক্সট পড়ে ছবি কিসের তা বোঝে।ছবি
আপলোড করার আগে সেটির সাইজ ছোট করে নিন (যেমনTinyPNG ব্যবহার করে) ।বড়
ছবি সাইট স্লো করে দেয়।
ইউআরএল অপটিমাইজেশনঃপ্রোডাক্ট এর ইউআরএল বা লিংকটি যেন ছোট এবং পরিষ্কার
হয়।এর ভিতরে অপ্রয়োজনীয় সংখ্যা বা কোড বাদ দিয়ে শুধু মূল কিওয়ার্ড
রাখুন।
সার্চ ইঞ্জিন লিস্টিং এডিট করাঃShopify প্রোডাক্ট পেজের একদম নিচের দিকে
"Search engine listing বা Edit SEO" নামক একটি অপশন থাকে। এখানকার
Meta title ৬০ ক্যারেক্টারের মধ্যে রাখুন এবং মূল কিওয়ার্ড ও আকর্ষণীয় কথা
লেখুন।Meta Description ১৬০ কারেন্টের মধ্যে রাখুন। প্রোডাক্ট এর একটি
সংক্ষিপ্ত বিবরণ দিন এবং ক্রেতাকে ক্লিক করতে উৎসাহিত করে এমন কথা
(যেমন-"Free shipping", Buy now" )লিখুন।
প্রোডাক্ট রিভিউঃআপনার পেইজে কাস্টমারদের রিভিউ বা রেটিং দেওয়ার ব্যবস্থা
রাখুন।গুগল রিভিউ গুলোকে পছন্দ করে এবং সার্চ রেজাল্টে স্টার রেটিং
দেখায় যা ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
Product publish করার আগে final checklist
শপিফাইতে কোন প্রোডাক্ট লাইভ বা পাবলিশ করার আগে একটি ফাইনাল চেকলিস্ট মেনে চলা উচিত। এতে কোন
ভুল থাকার সম্ভবনা থাকে না এবং কাস্টমারদের কেনাকাটা অভিজ্ঞতা ভালো
হয়। যেসব বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে-
পণ্যের তথ্য ও বিবরণঃ প্রতিটা পণ্যের নাম যেন স্পষ্ট ও আকর্ষণীয়
হয়। পণ্যের বিবরণী এমনভাবে তুলে ধরুন যেন এতে ক্রেতার সমস্যার সমাধান
হয় এবং পণ্যের মূল বৈশিষ্ট্য গুলো ফুটে ওঠে।ফ্রন্ট সাইজ ও ফরম্যাটিং ঠিক
রাখুন।পণ্যের টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন এবং ইউআরএল হেন্ডেল সার্চ
ইঞ্জিনের জন্য অপটিমাইজ করুন। পণ্যগুলোকে সঠিক কালেকশন টাইপ এবং ট্যাগের সাথে
যুক্ত করুন যাতে ক্রেতারা সহজেই খুঁজে পায়।
ভিজুয়াল মিডিয়াঃ প্রতিটি পণ্যের একাধিক কোণ থেকে তোলা হাই রেজুলেশন ছবি
ব্যবহার করুন। সব ছবির সাইজ এবং অনুপাত একই রকম রাখুন যাতে ওয়েবসাইট দেখতে
সুন্দর লাগে। গুগল সার্চিং এ রাংকিং এর জন্য ইমেজ এরন প্রতিটি ছবিতে অল
টেক্সট যুক্ত করুন। সম্ভব হলে পণ্যের ব্যবহার দেখানোর জন্য ছোট ভিডিও যুক্ত
করুন।
মূল্য এবং ইনভেন্টরিঃ পণ্যের মূল দাম এবং কোন ছাড় থাকলে Compare at price
সঠিকভাবে সেট করুন। পন্যের মূল্যের সাথে টেক্সট যুক্ত হবে কিনা তা
চার্জ Tax on this product টি দিন। SKU এবং বারকোড ইনভেন্টরি ট্র্যাকিং
এর জন্য প্রতিটি ভেরিয়েন্ট এর আলাদা SKU ব্যবহার বা বারকোড দিয়ে
পণ্যের বর্তমান স্টক সঠিকভাবে ইমপোর্ট করুন।
ভেরিয়েন্ট এন্ড শিপিংঃ সাইজ, রং বা উপাদানের আলাদা ভেরিয়েন্ট এবং সেগুলোর
আলাদা ছবি ও দাম ঠিক করুন। শিপিং চার্জ সঠিক রাখার জন্য পন্যের সঠিক ওজন
লিখুন। আন্তর্জাতিক শিপিং এর ক্ষেত্রে কাস্টমসের জন্য সঠিক টারিফ কোড
ব্যবহার করুন।
পেমেন্ট ও চেক আউট পরীক্ষাঃShopify পেমেন্ট বা আপনার ব্যবহৃত গেটওয়ে টেস্ট
mode চালু করুন। একটি পণ্য কার্টে যোগ করে সম্পূর্ন চেক আউট
প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করে দেখুন কোন সমস্যা হচ্ছে কিনা। পরীক্ষা
শেষে টেস্ট মোট বন্ধ করে আসল পেমেন্ট গেটওয়ে (যেমন-বিকাশ,SSLCOMMERZ, PayPal
বা Credit card) সক্রিয় করুন।
লিগেল পেজেস এন্ড পলিসিঃ ফেরত বা টাকা ফেরত এর নিয়ম স্পষ্ট
রাখুন। পণ্য পৌঁছাতে কত দিন লাগবে এবং চার্জ কত তা উল্লেখ করুন। স্টোরের
আইনে সুরক্ষার জন্য ডান্স অফ সার্ভিস টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি কলেজে
পেজ গুলো তৈরি করুন।
ডোমেন এবং ইউজার এক্সপেরিয়েন্সঃ আপনার স্টোরটি যেন myshopify.com এর বদলে
নিজস্ব ডোমেইন (যেমন- ://yourstore.com) দেখায় তা নিশ্চিত করুন।ফোন থেকে
ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে এবং সহজে অর্ডার করা যাচ্ছে কিনা তা যাচাই করুন।
সবশেষে Online Store>Preferences গিয়ে পাসওয়ার্ড প্রটেকশন বন্ধ করে সবার
জন্য উন্মুক্ত (Live) করে দিন।
Shopify product যোগ করার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন
Shopify a প্রোডাক্ট যোগ করার সময় কিছু সাধারণ ভুলের কারণে আপনার বিক্রি কমে যেতে পারে অথবা স্টোরের প্রতি কাস্টমারের ভরসা নষ্ট হতে পারে। তাই প্রোডাক্ট আপলোড করার সময় নিচের বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন-
১। কপি পেস্ট করা বিবরণঃ অন্য কোন ওয়েবসাইট থেকে হুবহু বিবরণ কপি করে
বসাবেন না।এতে এসইও রাঙ্কিং মার খায়। সাইজ, উপাদান ও ব্যবহারের নিয়ম নিয়ে
কোন অস্পষ্টতা রাখবেন না।
২। নিম্নমানের বা কপি করার ছবিঃ ঝাপসা, পিক্সেল ফেটে যাওয়া বা কম
রেজুলেশন এর ছবি ব্যবহার করবেন না। অন্য কোন ব্র্যান্ডের লোগো বা ওয়াটার
মার্ক ওয়ালা ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে কাস্টমার আপনার স্টোরকে
নকল বা স্ক্যাম মনে করতে পারে।
৩।এসইও ফ্রেন্ডলি টাইটেল না দেওয়াঃ প্রোডাক্টের নাম খুব বেশি বড় বা
অগোছালো করবেন না। কাস্টমার গুগুলে বা শপই পাইতে কি লেখে সার্চ করতে পারে তা
মাথায় না রেখে শুধু একটি কোড বা এলোমেলো নাম (যেমনঃSKU-40924) দেওয়া
যাবে না।
৪। ইনভেন্টরি ও স্টক ট্রাকিং অন না করাঃ আপনার কাছে প্রোডাক্টের স্টক কত পিস
আছে তা ট্র্যাক না করে করে আনলিমিটেড দেখিয়ে রাখা বড় ভুল। স্টক শেষ
হয়ে যাওয়ার পরও অর্ডার চলে আসলে কাস্টমার অসন্তুষ্ট হবে।
৫।ভুল ক্যাটাগরি এবং ট্যাগঃ শার্টের কালেকশনে প্যান্ট বা গ্যাজেটের
কালেকশনে কসমেটিকস যেন না চলে যায়। ভুল ক্যাটাগরি কাস্টমারকে বিভ্রান্ত করে। প্রোডাক্ট
ট্যাগ ফাঁকা রাখবেন না। ট্যাগ ট্যাগ ফাঁকা রাখলে স্টোরের ভেতরের সার্চ
ফিল্টার ঠিক মতো কাজ করে না।
৬। সাইজ এবং কালার ভেরিয়েন্ট এড়িয়ে যাওয়াঃ আপনার প্রোডাক্টের যদি
আলাদা আলাদা সাইজ(M,L,XL) বা রং থাকে তবে সেগুলো আলাদা ভ্যারিয়েন্ট হিসেবে যুক্ত না করে শুধু বিবরণে লিখে দেওয়া বড় ভুল। কাস্টমার কেন
সহজে তার পছন্দের সাইজ বা কালার সিলেক্ট করতে পারে তা নিশ্চিত
করুন।
৭।শিপিং ওয়েটঃ আন্তর্জাতিক বা নির্দিষ্ট কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দিলে
প্রোডাক্টের ওজন দিতে ভুলবেন না। ওজন ভুল হলে শিপিং চার্জ ভুল হিসাব হবে এবং
আপনার লোকসান হতে পারে। Compare at price (আগের দাম) এবং Price (বর্তমান
বিক্রয় মূল্য) উল্টাপাল্টা করবেন না। প্রোডাক্ট লাইভ করার আগে সব সময় ক্লিক
করে কাস্টমারের চোখে পেজটি কেমন দেখাচ্ছে তা একবার নিজে দেখে নিন।
Mobile দিয়ে Shopify- তে প্রোডাক্ট যোগ
মোবাইল দিয়ে শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করা খুবই সহজ ।আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন ব্যবহার করে সরাসরি পণ্য আপলোড করতে পারবেন।প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Shopify মোবাইল অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন. অ্যাপটি ওপেন করে আপনার একাউন্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
অ্যাপের নিচের মেনুবার থেকে Product আইকনে ট্যাপ করুন এবার স্ক্রিনের
ডানদিকের উপরের কোনায় থাকা প্লাস(+) আইকনে ক্লিক করে Add product অপশনটি
সিলেক্ট করুন। এখন আপনার প্রোডাক্টের সব প্রয়োজনীয় ডিটেলস
যেমন-Title,Description,Price,Inventory & Stock, Shipping ইত্যাদি তথ্য
বসাতে হবে।
পন্যের সাইজ বা কালার আলাদা হলে নিচের Variants অপশন থেকে তা যুক্ত করতে
পারেন। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে একদম উপরে থাকা বা টিক চিহ্ন আইকনে ক্লিক
করুন । ব্যাস! আপনার প্রোডাক্টটি সফলভাবে শপিফাই স্টোরি যুক্ত হয়ে
যাবে।আপনি যদি এটিকে সরাসরি ক্রেতাদের দেখাতে চান তবে প্রোডাক্টের Status
পরিবর্তন করে Active করে দেবেন।
Drop shipping এর জন্য Shopify তে প্রোডাক্ট যোগ করার নিয়ম
শপিফাই স্টোরে ড্রপ শিপিং প্রোডাক্ট যোগ করা খুবই সহজ।আপনি মূলত দুইভাবে
প্রোডাক্ট যোগ করতে পারেন- অ্যাপ ব্যবহার করে (অটোমেটিক) অথবা ম্যানুয়ালি ।
ড্রপ শিপিং এর জন্য অ্যাপ ব্যবহার করে প্রোডাক্ট যোগ করার সবচেয়ে জনপ্রিয় ও
সহজ পদ্ধতি। নিচে ধাপে ধাপে নিয়মগুলো দেয়া হলোঃ
১। ড্রপ শিপিং অ্যাপের মাধ্যমে (সহজ ও অটোমেটিক পদ্ধতি)-ড্রপ শিপিং
করার জন্য DSers ,CJ Dropshipping বা Zendrop এর মত অ্যাপ গুলো সবচেয়ে বেশি
ব্যবহৃত হয়।
- ধাপ ১ঃ আপনার Shopify ড্যাশবোর্ডে লগইন করুন।
- ধাপ২ঃ বাঁদিকের মেনু থেকে Apps এ ক্লিক করুন এবং Shopify App Store- এ যান।
- ধাপ ৩ঃ DSers বা CJ Dropshipping লিখে সার্চ করুন এবং অ্যাপটি ইন্সটল করে আপনার স্টোরের সাথে কানেক্ট করুন।
- ধাপ ৪ঃ এবার ওই অ্যাপের ভিতরে গিয়ে AliExpress বা তাদের নিজস্ব সাপ্লাইয়ারদের থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজুন।
- ধাপ ৫ঃ প্রোডাক্ট এর উপর থাকা "Add to Import List" বাটনে ক্লিক করুন।
- ধাপ ৬ঃ অ্যাপের Import লিস্টে গিয়ে প্রোডাক্টের নাম,বিবরণ, ছবি এবং দাম আপনার মত করে এডিট করে নিন।
- ধাপ ৭ঃ সবশেষে "Push to Shopify" বা "Publish " বাটনে ক্লিক করলেই প্রোডাক্টটি সরাসরি আপনার স্টোরে চলে আসবে।
২। ম্যানুয়াল পদ্ধতি আপনি যদি কোন নির্দিষ্ট সাপ্লায়ারের প্রোডাক্ট নিজে
দেখে দেখে যোগ করতে চান তবে এই নিয়ম অনুসরণ করুনঃ
- ধাপ১ঃ Shopify ড্যাশবোর্ডের বামদিকের মেনু থেকে Products অপশনে ক্লিক করুন।
- ধাপ ২ঃ ডানদিকের উপরের কোনায় থাকা Add Product বাটনে ক্লিক করুন
- ধাপ ৩ঃ প্রোডাক্টের আকর্ষণীয় একটি Title এবং Description লিখুন।
- ধাপ ৪ঃ Media সেকশনে সাপ্লায়ার এর কাছ থেকে নেওয়া প্রোডাক্টের হাই কোয়ালিটি ছবি ভিডিও আপলোড করুন।
- ধাপ ৫ঃ প্রাইসিং সেকশনে প্রোডাক্ট এর দাম নির্ধারণ করুন (মনে রাখবেন supplier এর দাম এর চেয়ে বেশি দাম দেবেন যেন আপনার লাভ বা প্রফিট মার্জিন থাকে)।
- ধাপ ৬ঃ Inventory সেকশনে সাপ্লায়ের এর কাছে কত পিস স্টক আছে তা উল্লেখ করতে পারেন (অথবা ড্রপ শিপিং অ্যাপ দিয়ে এটি অটোমেটিক ট্র্যাক করা যায়)।
- ধাপ ৭ঃ সবশেষে ওপরের ডান দিকের Save বাটনে ক্লিক করুন।
আরো পড়ুন ঃ
ড্রপ শিপিং ব্যবসার সুবিধা ও অসুবিধা
শেষ কথাঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপসমূহ
Shopify একটি জনপ্রিয় ক্লাউড ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে
কোডিং ছাড়াই খুব সহজে অনলাইনে ওয়েবসাইট তৈরি করা যায়।এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে কানাডার অটোতে তিন বন্ধুর হাত ধরে।২০২৬ সালে এসে গ্লোবাল এবং লোকাল ই-কমার্স মার্কেটে শপিফাই এর মাধ্যমে
বিজনেস অনেক সহজ হয়েছে। বর্তমানে এটি কেবল একটু ওয়েবসাইট বানানোর টুল নয়
বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত
একটি পূর্ণাঙ্গ বিজনেস।
বাংলাদেশেও শপিফাই এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বিশেষ করে যারা ডিরেক্ট
টু কনজিউমার ব্র্যান্ড গড়ে তুলছেন কিংবা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে
(ইউএসএ,ইউকে, মিডল ইস্ট) পণ্য বিক্রি বা ড্রপ শিপিংকরতে চান তাদের জন্য এটি
প্রথম পছন্দ । বর্তমান ডিজিটাল যুগে প্রথাগত ব্যবসার চেয়ে অনলাইন
ব্যবসার পরিধি দ্রুত বাড়ছে। আপনি যদি এ ব্যবসাটি শুরু করতে চান তবে কিছু
নির্দিষ্ট বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন যেমন- লোকাল
মার্কেট,আন্তর্জাতিক মার্কেট,আপনার নিজস্ব কোন প্রোডাক্ট, মার্কেটিং
বাজেট ইত্যাদি।

ফিটনেসঅরা২৪.কম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url